চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবকিছু ঠিক আছে, নাসুমের দিকে তেড়ে যাওয়ায় মুশফিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সতীর্থের গায়ে হাত তুলতে উদ্যত হওয়ার বিষয়টি এড়িয়ে গেছেন মুশফিকুর রহিম। ম্যাচ শেষে প্রসঙ্গ উঠলে শুধু বলেছেন, সবকিছু ঠিক আছে।

সোমবার মিরপুরে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছিল বেক্সিমকো ঢাকা। বরিশালের রানতাড়ার সময় দুবার সতীর্থ নাসুম আহমেদের দিকে তেড়ে যান ঢাকার অধিনায়ক মুশফিক।

ইনিংসের ত্রয়োদশ ওভারে নাসুমের বল শর্ট মিড উইকেটে ঠেলে দ্রুত একটি রান নেন আফিফ হোসেন ধ্রুব। বোলার ও কিপার, দুজনই ছুটে যান বল ধরতে। মুশফিক আগে পৌঁছে বল ধরে হাত বাড়িয়ে নাসুমকে মারের ভঙ্গি করেন।

পরের ঘটনা ১৭তম ওভারে। বাঁহাতি পেসার শফিকুল ইসলামকে পুল করতে গিয়ে বল আকাশে তোলেন আফিফ। মুশফিক শর্ট ফাইন লেগের দিকে ছুটে গিয়ে গ্লাভসবন্দি করেন বল। শর্ট ফাইন লেগে ফিল্ডার ছিলেন নাসুম। তিনি ক্যাচ নিতে ছুটে এলেও শেষ পর্যন্ত মুশফিককেই সুযোগ দেন।

মুশফিক যেন সহজেই ক্যাচটা নিতে পারেন সেজন্য বলের খুব কাছেও যাননি। তারপরও মুশফিক ক্যাচ ধরেই নাসুমের গায়ে হাত তুলতে উদ্যত হন। তাৎক্ষণিকভাবে মুখ সরিয়ে নেন নাসুম। অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকের এমন আচরণে হতাশ ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে ক্ষোভের প্রকাশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাসুমফরচুন বরিশালবেক্সিমকো ঢাকামুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবা হলেন আশরাফুল

মে ২৩, ২০২৬

এবার স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমেছে

মে ২৩, ২০২৬

বাংলাদেশে শিশু ও নারীর ওপর সহিংসতায় ইউনিসেফের গভীর উদ্বেগ  

মে ২৩, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ দিনের ঈদের ছুটি শুরু

মে ২৩, ২০২৬

ঈদ ফিরতি ট্রেনযাত্রা: ২ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT