চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাসীদের সমর্থন না দিতে বিশ্ব সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর আহ্বান

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
৯:১৪ পূর্বাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

সন্ত্রাসী ও উগ্রবাদীদের অর্থ ও অস্ত্রের যোগান বন্ধ এবং তাদের প্রতি নৈতিক ও বৈষয়িক সমর্থন না দিতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসের পরামর্শদাতা, মদদদাতা ও প্রশিক্ষকদের খুঁজে বের করতে হবে।

বক্তৃতায় বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির চিত্রও বিশ্বনেতাদের অবহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Banglabid

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল পৌনে পাঁচটার দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে বাংলা দেওয়া ভাষণে শেখ হাসিনা এসব কথা বলেন।

এবার নিয়ে টানা অষ্টমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই ভাষণ শুধুমাত্র দেশীয় পরিমন্ডেলেই সীমাবদ্ধ থাকেনি, প্রাধান্য পেয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, অভিবাসী শ্রমিকদের অধিকার আদায়, নারীর ক্ষমতায়ন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার মতো সাম্প্রতিক ইস্যুগুলো। এসেছে বিশ্বমানবতার কথা।

Reneta

তিনি বলেন, ‘কী দোষ করেছিল আইলান কুর্দি? কি দোষ করেছিল ওমরান-যে আলেপ্পোতে নিজ বাড়িতে মারাত্মক আহত হয়েছে। একজন মা হিসেবে এসব ঘটনা আমার পক্ষে এসব ঘটনা সহ্য করা কঠিন। বিশ্ব বিবেককে কি এসব ঘটনা নাড়া দেবে না?’

প্রধানমন্ত্রী তুলে ধরেন, রূপকল্প ২০২১ বাস্তবায়নে সরকারের পরিকল্পনা, দেশের মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রক্রিয়া, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা, দারিদ্র দূরিকরণে সরকার কি কি করছে সে সব। উন্নয়নের পথে আরো এগিয়ে যেতে সহযোগিতা চান আন্তর্জাতিক সম্প্রদায়ের।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ এখন আর কোন নিদিষ্ট কোন দেশ বা ব্যক্তির সমস্যা নয়, এই সংকট ছড়িয়ে পরেছে বিশ্বব্যাপী। উল্লেখ করেন গুলশানের হলিআর্টিসানের মতো ঘটনা যেখানে সরকার সফলভাবে সন্ত্রাসীদের দমন করেছে।

বিশ্ব নেতৃবৃন্দকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদের মূল কারণগুলো আমাদের চিহ্নিত করতে হবে। একই সঙ্গে এদের পরামর্শদাতা, মূল পরিকল্পনাকারী, মদদদাতা, অর্থ ও অস্ত্র সরবরাহকারী এবং প্রশিক্ষকদের খুঁজে বের করতে হবে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

জাতিসংঘের কর্মসূচি শান্তির সংস্কৃতি বিস্তারে ঢাকায় শান্তি প্রতিষ্ঠা কেন্দ্র স্থাপনের মাধ্যমে সহিংসতা থেকে বেড়িয়ে আসা দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ে সুযোগ হবে বলেও উল্লেখ করেন বাংলাদেশ নেত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে চলমান বিক্ষোভে নিহত ১

পরবর্তী

রাজধানীতে প্রসার ঘটছে নার্সারি শিল্পের

পরবর্তী

রাজধানীতে প্রসার ঘটছে নার্সারি শিল্পের

হঠাৎ করেই বিয়ে করলেন কোনাল

সর্বশেষ

গ্যাস-সংকটের মধ্যে সুখবর, আবার চালু এক্সিলারেটের টার্মিনাল

আগস্ট ২২, ২০২৬

প্রধানমন্ত্রীর হাত ধরে দেশের রাজনীতিতে গুনগত পরিবর্তন শুরু হয়েছে মন্তব্য

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশি শরণার্থীদের ৬ মাসে ভারতের নাগরিকত্ব, কী বললেন অমিত শাহ?

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

রোববার জশনে জুলুছ, ঢাকার যে পথগুলোতে হবে শোভাযাত্রা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি বিল বেড়েছে ৪-৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT