চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদে না গেলে বিএনপির অস্তিত্ব বিপন্ন হবে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A
একাদশ জাতীয় নির্বাচন-ওবায়দুল কাদের-উপজেলা নির্বাচন

ফাইল ছবি

বিএনপির নতুন নির্বাচনের দাবি হাস্যকর মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: তাদের যারা সংসদ সদস্য রয়েছেন আমি মনে করি তাদের শপথ নেওয়া উচিত। শপথ না নিলে তাদের অস্তিত্ব বিপন্ন হবে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন: এ নির্বাচন নিয়ে দেশে জনগণের প্রকাশ্য কোন প্রতিক্রিয়া নেই। বৈধতা নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ-অনুযোগ গণতান্ত্রিক বিশ্বেও নেই। জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে তারাই এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। বিদেশিদের কাছে এ নির্বাচনকে অগ্রহণযোগ্য বলে প্রশ্ন করতে পারেনি। শেষে উপায় না পেয়ে প্রেস ব্রিফিং ডেকে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে। তাদের যারা সংসদ সদস্য রয়েছেন, আমি মনে করি তাদের শপথ নিয়ে সংসদে অংশ গ্রহণ করা উচিত। তা না হলে তাদের অস্তিত্ব বিপন্ন হবে।

Banglabid

সংসদে ১৪ দলের ভূমিকা কী হবে? – রাশেদ খান মেননের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: তারা গঠনমূলক সমালোচনা করবেন। বিরোধী দল শুধু সরকারের সমালোচনা করবে এটা কোনভাবেই গঠনমূলক সমালোচনা হতে পারে না। তারা যে চেয়ারে আছেন সেখান থেকেই সঠিকভাবে দায়িত্ব পালনের সুযোগ রয়েছে। তারপরও আমি তাদের সঙ্গে কথা বলে দেখব।

ঐক্যফ্রন্টে ভাঙনের সুর নেই বরং সরকার ঐক্যফ্রন্ট ভাঙার চেষ্টা করছে বলে ড. কামাল হোসেন যে অভিযোগ করেছেন তার জবাবে কাদের বলেন: তারা নিজেরাই বুঝিয়ে দিয়েছেন তাদের মাঝে ভাঙনের তাণ্ডব চলছে। তারা হয়তো প্রকাশ্যে বলছেন না। তারা যে এলাকা থেকে নির্বাচিত তারা ভোটারদের প্রেশারে আছেন। কেন্দ্রীয় নেতাদের চাপে তারা কতদিন শপথ না নিয়ে থাকতে পারেন দেখা যাক।

আবার নতুন নির্বাচনের যে দাবি বিএনপি মহাসচিব করেছেন তা ‘হাস্যকর’ দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: ভোট যদি সুষ্ঠু না হতো তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি কীভাবে নির্বাচিত হলেন? আমি আপনাকে বহুবার এ প্রশ্ন করেছি, কিন্তু এই উত্তরটা দেন নাই। এর উত্তরটা আগে দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনওবায়দুল কাদেরজাতীয় ঐক্যফ্রন্টবিএনপিলিড নিউজশপথ গ্রহণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT