চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় হামলার সময় মূলহোতাও নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ন ২৬, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
শ্রীলঙ্কা

শ্রীলঙ্কায় ইস্টার সানডের অনুষ্ঠানে সিরিজ বোমা হামলার মূলহোতাও হোটেলে আক্রমণের সময় নিহত হয়েছে। এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

তিনি জানান: মৌলবাদ প্রচারক জাহরান হাশিম রাজধানীতে শাংরি লা হোটেলে নিহত হয়েছে।

সিরিসেনা বলেন: কলম্বোর বিখ্যাত পর্যটক হোটেল শাংরি-লাতে হামলার নেতৃত্ব দিচ্ছিলো জাহরান হাশিম। তার সঙ্গে ইলহাম নামে দ্বিতীয় এক আত্মঘাতী হামলাকারীও ছিলো।

শ্রীলঙ্কার নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে সিরিসেনা জানান: ইসলামিক স্টেটের ১৩০ জনের মতো জঙ্গি রয়েছে শ্রীলঙ্কায়। এদের মধ্যে ৭০ জনকে খুঁজছে সেখানকার পুলিশ।

প্রেসিডেন্ট সিরিসেনা স্পষ্ট করে বলেননি জাহরান হাশিম শাংরি-লা হোটেলের হামলায় ঠিক কী ভূমিকা পালন করেছিলো।

এই হামলার জন্য শ্রীলঙ্কার কর্তৃপক্ষ স্থানীয় একটি জঙ্গি গোষ্ঠী ‘ন্যাশনাল তৌহিদ জামাত’কে দায়ী করছে।

Reneta

জাহরান হাশিম শ্রীলঙ্কার একজন কট্টরপন্থী জঙ্গি মুসলিম নেতা। শ্রীলঙ্কায় বেশ কিছু বুদ্ধ মূর্তির মুখ বিকৃত করার ঘটনায় তার কুখ্যাতি ছড়িয়ে পড়ে। কোনো কোনো ভিডিওতে জাহরান হাশিম অমুসলিমদের বিরুদ্ধে সহিংস হামলার ডাক দেন।

ইস্টার সানডের সন্ত্রাসী হামলার পর ইসলামিক স্টেট তার একটি ভিডিও প্রকাশ করেছে।  ভিডিওতে সাতজনসহ জাহরান হাশিমকে ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য প্রকাশ করতে দেখা যায়।

তবে ভিডিওতে একমাত্র জাহরান হাশিম ছাড়া অন্যদের মুখ ঢাকা ছিল। তাদেরকে সেদিনের আত্মঘাতী হামলাকারী বলে মনে করা হচ্ছে।

২১ এপ্রিল সকালে শ্রীলঙ্কায় ইস্টার সানডের অনুষ্ঠানে ৩টি গির্জা ও ৩টি পাঁচ তারকা হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় নিহত হয় ২৫৩ জন। এ ঘটনায় আহত হন ৫শ’রও বেশি।

হামলার ঘটনায় এখনও পর্যন্ত ৪০ জনকে আটক করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: শ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিশ্বকাপ না খেলা নিয়ে বিতর্কিত বক্তব্যে আবারও ইউটার্ন আসিফ নজরুলের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ; আহত ১০

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT