চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় বাংলাদেশের নতুন শুরুর আশায় মোসাদ্দেক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

লক্ষ্য ছিল সেরা চার। বাংলাদেশ সেখানে বিশ্বকাপ শেষ করেছে অষ্টম হয়ে। ভগ্নহৃদয়ে দেশে ফিরে অল্প ক’দিনের বিশ্রাম। আবারও নতুন মিশনে নেমে পড়ার অপেক্ষায় টাইগাররা। দুয়ারে শ্রীলঙ্কা সফর। তিন ওয়ানডে সিরিজ। বিশ্বকাপে যেভাবে গেছে, খেলায় উন্নতি আর ধারাবাহিকতা ছিল, শ্রীলঙ্কায় সেখান থেকেই শুরু করতে চায় বাংলাদেশ। নতুন শুরুর পথে মোসাদ্দেক হোসেন সৈকত লঙ্কা সফর ঘিরে আশার সঙ্গে শোনালেন এর গুরুত্বের কথাও।

‘বিশ্বকাপ শেষ করে আসার পর এটাই আমাদের প্রথম টুর্নামেন্ট। আমরা চাই ভালোভাবে শুরু করতে, যেখান থেকে আমরা শেষ করেছি। সামনের যেসব সিরিজ আছে সেগুলোতে ভালো করতে।’ বৃহস্পতিবার বিসিবির একাডেমি মাঠে সংবাদমাধ্যমের সামনে এভাবেই বলেছেন মোসাদ্দেক।

বিশ্বমঞ্চে শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে অনেক আশায় ছিল বাংলাদেশ। ওই ম্যাচ থেকে দুই পয়েন্ট আদায় করার পরিকল্পনা ছিল মাশরাফীদের। কিন্তু বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে এক বলও মাঠে গড়ায়নি। ভেসে যায় বৃষ্টিতে। সেই লঙ্কানরা বিশ্বকাপ শেষ করেছে টাইগারদের চেয়ে দুই ধাপ এগিয়ে, ষষ্ঠ হয়ে।

Banglabid

সেটির মানে এমন নয় যে, শ্রীলঙ্কা শক্তির তারতম্যে অনেক এগিয়ে বাংলাদেশের থেকে। মোসাদ্দেক বরং ব্যাটিং ও অভিজ্ঞতার দিক দিয়ে এগিয়ে রাখছেন নিজ দেশকেই। প্রতিপক্ষকে পিছিয়ে না রাখলেও তরুণ অলরাউন্ডার মনে করেন, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পার্থক্য গড়ে দিতে পারে এই ব্যাটিং আর অভিজ্ঞতাই।

‘আমি মনে করি বিশ্বকাপের আগে থেকেই আমাদের ব্যাটসম্যানরা ভালো ফর্মে আছে। বিশ্বকাপে তারা ভালোই ব্যাটিং করেছে। একটা দলকে ছোট বলা যাবে না। তবে ব্যাটিংয়ের দিক থেকে আমরাই এগিয়ে আছি। শ্রীলঙ্কা যে পিছিয়ে আছে এমনও বলা যাবে না। তারাও ভালো এগিয়ে আছে।’

‘যদি অভিজ্ঞতার দিক থেকে চিন্তা করেন তাহলে বলবো আমরাই এগিয়ে। দারুণ এক সিরিজই আশা করছি শ্রীলঙ্কায়।’

Reneta

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত উপরের দিকে ব্যাট করলেও জাতীয় দলে সাত নম্বরের ভরসা মোসাদ্দেক। উপরের দিকে ব্যাট করলে ভালো হতো কিনা এমন প্রশ্নের জবাবে ডানহাতি অলরাউন্ডার আপাতত এসব নিয়ে ভাবনা নেই বলেই জানালেন।

‘ঘরোয়া ক্রিকেটে আমি উপরের দিকেই ব্যাট করি। কিন্তু জাতীয় দলে সাতে ব্যাট করতে হয় বলে এখন ঘরোয়া ক্রিকেটে সেটাই চেষ্টা করছি। উপরের দিকে ব্যাট করলে হয়তো রান বাড়ানোর সুযোগ থাকে। তবে এইমুহুর্তে এসব নিয়ে কিছুই চিন্তা করছি না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেমোসাদ্দেক হোসেন সৈকতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধর্ষণের বিচার ১৮০ দিনের মধ্যেই শেষ করার নির্দেশ

পরবর্তী

ব্যাগে শিশুর ছিন্ন মস্তক গণপিটুনিতে যুবক নিহত

পরবর্তী

ব্যাগে শিশুর ছিন্ন মস্তক গণপিটুনিতে যুবক নিহত

আজিজুল হাকিমের পরিচালনায় সমাপ্তি-অপর্ণা

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণে আগুন, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT