চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ পর্যন্ত সিটিতেই হালান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩০ অপরাহ্ণ ১০, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটির ফুটবলার হালান্ড মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে আলিং হালান্ড নাটকের ইতি টানল ম্যানচেস্টার সিটি। অফিসিয়াল টুইটারে আনুষ্ঠানিক ঘোষণার মধ্যদিয়ে হালান্ডকে দলে যুক্ত করার খবর নিশ্চিত করেছে ক্লাবটি।

গত দলবদলের মৌসুম থেকে শুরু হওয়া হালান্ড নাটকের ধারাবাহিক পর্ব শেষ করল ইতিহাদ। মৌসুম জুড়েই আলোচনার টেবিল গরম করে রেখেছিলেন নরওয়েজিয় তারকা। বার্সা-রিয়াল হয়ে তাকে দলে টানার গুঞ্জনের তালিকা থেকে বাদ পড়েনি পিএসজির মতো দলও। তালিকায় ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখের নামও। তবে অবশেষে সিটিতেই নোঙ্গর ভিড়িয়েছেন ২১ বর্ষী তরুণ।

‘আমরা ১লা জুলাই ২০২২-এ স্ট্রাইকার হালান্ডকে ক্লাবে স্থানান্তরের জন্য বরুশিয়া ডর্টমুন্ডের সাথে নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছেছি।’

নতুন চুক্তিতে তার রিলিজ ক্লজ ধরা হয়েছে ৬০ মিলিয়ন ইউরো। সিটিতে সপ্তাহে ৩ লাখ ৭৫ হাজার ইউরো পারিশ্রমিক পাবেন হালান্ড যা ক্লাবটির হয়ে সর্বোচ্চ বেতন পাওয়া কেভিন ডি ব্রুইনের সমান।

ডর্টমুন্ডে যোগ দিয়ে ৮৮ ম্যাচে ৮৫ গোল করে ফুটবল বিশ্বে আলোড়ন ফেলেছেন হালান্ড। তাকে দলে টানতে তাই টাকার বস্তা নিয়ে লড়াইয়ে নেমেছিল জায়ান্ট ক্লাবগুলো। তবে বাবা আলফ-ইগনে হালান্ডের পদাঙ্কই অনুসরণ করেছেন হালান্ড। ম্যানসিটিতে ২০০০-২০০৩ সাল পর্যন্ত খেলেছেন আলফ। ক্যারিয়ারে রাইটব্যাক এবং মিডফিল্ডার হিসেবে খেলে তিনি ম্যানসিটি জার্সিতে ৩৮ ম্যাচে ৩ গোল করেছেন।

ট্যাগ: বরুশিয়া ডর্টমুন্ডম্যানচেস্টার সিটিহালান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় আক্রান্ত সাকিব, খেলা হচ্ছে না চট্টগ্রাম টেস্ট

পরবর্তী

চার ভেন্যুতে এইচপি ক্যাম্প, ডাক পেলেন ২৭ ক্রিকেটার

পরবর্তী
ক্রিকেটাররা ক্যাম্পের সময় সেলফি তুলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চার ভেন্যুতে এইচপি ক্যাম্প, ডাক পেলেন ২৭ ক্রিকেটার

বাংলাদেশের কুস্তিগিররা এশিয়া কাপের জন্য প্রস্তুত, সুলেমানিয়াহ-ইরাক, মে ২০২২. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ব্রোঞ্জের পর রূপা জিতল বাংলাদেশ

সর্বশেষ

প্রতিনিধির পাঠানো ছবি

কোটি টাকার দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে নেই শিক্ষার্থী, জঙ্গল-ঝোপে ‘ভূতের বাড়ি’ ভবন

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT