চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেবাগ-আফ্রিদির সঙ্গে টি-টেন ক্রিকেটে সাকিব?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৩ সালে ইংল্যান্ডে চালু করা হয়েছিল টি-টুয়েন্টি ক্রিকেট। পরে ২০০৫ সালের ফেব্রুয়ারিতে অকল্যান্ডে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হয় প্রথম আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ।

তারপর থেকে ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটের জনপ্রিয়তা বেড়েছে হুহু করে। অন্য দুটি ফরম্যাট পাঁচদিনের টেস্ট এবং ৫০ ওভারের ম্যাচকে ছাপিয়ে সারা বিশ্বে তুমুল জনপ্রিয় এখন টি-টুয়েন্টি।

এবার টি-টুয়েন্টির চেয়েও ছোট ফরম্যাট আসছে ক্রিকেটে। অনেকদিন ধরেই কথা হচ্ছিল, সেটা মাঠেও গড়াতে যাচ্ছে। টুর্নামেন্ট হবে আগামী ডিসেম্বরে, সংযুক্ত আরব আমিরাতের শারজায়। মঙ্গলবার দুবাইয়ে জানানো হয় টুর্নামেন্ট নিয়ে বিস্তারিত পরিকল্পনার কথা।

Banglabid

প্রতিটি দল খেলবে ১০ ওভার করে, প্রতি ইনিংসের সময় ৪৫ মিনিট (মোট ৯০ মিনিট)। ম্যাচের মতো টুর্নামেন্টও হবে সংক্ষিপ্ত, চার দিনের। আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর। টুর্নামেন্টে অংশ নেবে চারটি দল। আগামী ২৫ অক্টোবর ১২০ ক্রিকেটারকে নিয়ে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট হবে দুবাইতে।



টুর্নামেন্টের শুভেচ্ছাদূত শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, ভারতের বীরেন্দ্রর শেবাগ ও পাকিস্তানি লিজেন্ড শহিদ আফ্রিদি। পাশাপাশি টুর্নামেন্টে খেলবেনও তারা। এতে অংশ নেবেন ইংল্যান্ডের বর্তমান ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগানও।

Reneta

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানাচ্ছে, চারটি দলের আইকন ক্রিকেটারদের একজন হতে পারেন বাংলাদেশের সাকিব আল-হাসান। অন্য দলগুলোর আইকন হতে পারেন- সাবেক পাকিস্তানি অধিনায়ক মিসবাহ-উল-হক, ইংল্যান্ডের মরগান ও ক্যারিবীয় ব্যাটিংদানব ক্রিস গেইল।

টুর্নামেন্টের একটি দলের মালিক সাবেক পাকিস্তানি অধিনায়ক ও এখনকার প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। তার দলের নাম ‘পাঞ্জাবি লিজেন্ডস’।

লিগের সভাপতি পাকিস্তানের সালমান ইকবাল আশা করছেন ধারণাটি সফলেই হবে, ‘সবাই রাস্তায় টি-টেন ক্রিকেট খেলেছে এবং এটি ক্রিকেটে আরও বেশি তেজ দেবে। এটি একটি বড় ধাপে এগিয়ে যাবে এবং মানুষ অবশ্যই তা উপভোগ করবে।’

ইংলিশ অধিনায়ক মরগানের ধারণা, টি-টুয়েন্টির মত টি-টেনও ক্রিকেটে অনেক প্রভাব ফেলতে পারে, ‘পুরো ধারণাটিই দারুণ রোমাঞ্চকর। টি-টুয়েন্টির আবির্ভাবের কথা মনে আছে আমাদের এবং তারপর থেকে দেখেছি সেটি অন্যান্য সংস্করণেও কতটা প্রভাব ফেলেছে। নতুন এই পরিকল্পনাও এগিয়ে গেলে আমি নিশ্চিত বলতে পারি তখন এটিও একইরকম প্রভাব ফেলতে পারে।’

নতুন সংস্করণ নিয়ে রোমাঞ্চিত শহিদ আফ্রিদিও, ‘পরিকল্পনাটির কথা শোনা মাত্রই আমি রোমাঞ্চিত হয়ে উঠেছি। বলেছি যে আমি খেলতে চাই।’

৪৩ বছরের মিসবাহ বলেন, ‘এটা আমার মতো খেলোয়াড়দের জন্য একটি চমৎকার ধারণা এবং একটি ভাল জিনিস। এতে শুধু দশ ওভার ব্যাটিং এবং ফিল্ডিং করতে হবে এবং এই বয়সে আমি এটিকে সামর্থ্যের মধ্যে ধরতে পারি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬

বরিশালের সৌন্দর্য ও আন্তরিকতায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আগস্ট ৯, ২০২৬

মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT