চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুদ্ধি অভিযান: সাময়িক আস্থা পরিণত হোক স্থায়ী বিশ্বাসে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:০৭ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৯
সম্পাদকীয়
A A

দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে যে অভিযান চলছে তা দেশের জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। দুর্নীতি যখন একটি দূরারোগ্য নিরব ঘাতকের মতো রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অংশে প্রায় স্থায়ী রুপ নেবার পথে, তখন এই অভিযান ‘ম্যাজিক্যাল টনিক’ এর মতো কাজ করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সফরে যাবার আগে এ শুদ্ধি অভিযানের সূচনা করে দিয়ে যান। তারপরে দলমত নির্বিশেষে চলা ওই শুদ্ধি অভিযান একমাস পূর্ণ করেছে। গত ১৮ সেপ্টেম্বর রাজধানীতে অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে চালানো অভিযানের মাধ্যমে শুরু ওই বিশেষ অভিযানে সরাসরি দায়িত্ব পালন করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবকে সহায়তা করছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাবের তথ্যমতে গত এক মাসের অভিযানে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় মোট ২৭টি মামলা দায়ের করা হয়েছে, এর মধ্যে ১১টি মামলার তদন্ত করছে র‌্যাব। খালেদ মাহমুদ ভূঁইয়ার দু’টি, জি কে শামীমের দু’টি, শফিকুল আলম ফিরোজের দু’টি, ফুয়াং ক্লাবের দু’টি, সেলিম প্রধানের একটি ও সম্রাটের দু’টি মামলার তদন্তভার পেয়েছে র‌্যাব। এসবের ফলে জনমনে দারুণ আস্থা সৃষ্টি হয়েছে।

তবে অভিযান শুরু হবার দুয়েকদিনের মধ্যেই সামাজিক মাধ্যমসহ নানা ক্ষেত্রে অভিযানের স্থায়ীত্ব নিয়ে সন্দেহ ও শঙ্কা তৈরি হয়েছে। এই শুদ্ধি অভিযান যেহেতু শুরু হয়েছে ক্ষমতাসীনদের ঘর থেকে, সেজন্যই হয়তো হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে মর্মে জনমনে এসব সন্দেহ। যদিও প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলন ও বিভিন্ন দায়িত্বশীল মন্ত্রী এই অভিযানের ভবিষ্যত ও কার্যকারিতা ব্যাখ্যা করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন আজও বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘এই অভিযান অব্যাহত করতেই হবে। আমি শুদ্ধি অভিযান বলব না, আমি বলব দুর্নীতির বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে অভিযান। দুর্নীতিবাজ দুর্নীতি আর দখলবাজরা দখলের চিন্তা যতদিন করবে; ততদিন এই অভিযান চলবে। আপনারা দেখছেন, আমাদের প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিচ্ছেন না। আমরা অবশ্যই টেন্ডারবাজ, দুর্নীতিবাজদের কন্ট্রোলে নিয়ে আসব। প্রধানমন্ত্রী গত মেয়াদে বলেছিলেন জঙ্গিবাদ, সন্ত্রাস দূর করবে। জঙ্গিবাদ, সন্ত্রাসকে তিনি দূর করে দিয়েছেন।’

এই মূহুর্তে প্রধানমন্ত্রীসহ দায়িত্বশীলদের কথার প্রতি বিশ্বাস রেখে পর্যবেক্ষণ করা ছাড়া আর কোনো বিকল্প নেই। তবে একটি জিনিস খেয়াল রাখা জরুরি যে, দুর্নীতিবাজ-কূচক্রীরা যেনো একজোট হয়ে কোনো সমস্যা তৈরি করতে না পারে। আমাদের আশাবাদ, শুদ্ধি অভিযান জনমনে যে সাময়িক আস্থা তৈরি হয়েছে, তার প্রতি নজর রেখে দায়িত্বশীলরা অভিযানকে একটি স্থায়ী বিশ্বাসে রূপান্তরিত করবেন।

ট্যাগ: ক্যাসিনো অভিযানপ্রধানমন্ত্রীশুদ্ধি অভিযান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে সম্মেলন অনুসন্ধানের সাহস যোগায়

পরবর্তী

কক্সবাজারে আনোয়ার ইস্পাতের বার্ষিক সম্মেলন

পরবর্তী

কক্সবাজারে আনোয়ার ইস্পাতের বার্ষিক সম্মেলন

লন্ডনের পথে রাষ্ট্রপতি

সম্রাটের অভিষেকে জাপান যাচ্ছেন রাষ্ট্রপতি

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT