চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার মুক্তি পাচ্ছে রাজু আলীমের ‘ভালোবাসার রাজকন্যা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ন ০৮, আগস্ট ২০১৯
বিনোদন
A A

আসছে সোমবার ঈদুল আযহা। ঈদকে সামনে রেখে প্রস্তুত অন্তত তিনটি চলচ্চিত্র। তার আগেই শুক্রবার (৯ আগস্ট) রাজধানীর বড় দুই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা রাজু আলীমের প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসার রাজকন্যা’।

জনপ্রিয় নির্মাতা ও চিত্রনাট্যকার অরুণ চৌধুরীর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে ‘ভালোবাসার রাজকন্যা’ চলচ্চিত্রে অভিনয় করছেন মৌসুমী হামিদ, শিপন মিত্র, আবিদ রেহান, ফারজানা চুমকি, কাজী রাজু ও মিলি বাশারসহ বেশকিছু পরিচিত মুখ।

ছবি মুক্তি নিয়ে চ্যানেল আই অনলাইনকে রাজু আলীম বলেন, ঈদের আগেই রাজধানীর যমুনা ব্লকবাস্টার ও মধুমিতা সিনেমা হলে চলবে আমার প্রথম ছবি ‘ভালোবাসার রাজকন্যা’। ঈদের পর ছবিটি বসুন্ধরা সিনেপ্লেক্সসহ আরো কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ভালোবাসার রাজকন্যা’ ছবিটি ঈদুল আযহার দিন দুপুর আড়াইটায় চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারও হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।

নেপাল ও বাংলাদেশের মনোরম লোকেশনে পুরো ফিল্ম চিত্রায়িত হয়েছে, তবে বেশীর ভাগ অংশের শুটিং হয়েছে নেপালে। নির্মাতা বলেন, ‘ভালোবাসার রাজকন্যা’ চলচ্চিত্রে কাহিনীর বাঁকে বাঁকে রয়েছে টুইস্ট। ছবির গল্পে নতুনত্ব আছে। আশা করছি দর্শকদের কাছে ছবিটি গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হবে।

ছবিটি নিয়ে আশাবাদী মৌসুমী হামিদ ও শিপন মিত্র। চ্যানেল আই অনলাইনকে তারা বলেন, ‘ভালোবাসার রাজকন্যা’ ছবিটি মুক্তির পর আমাদের পরিচয় ই পাল্টে যেতে পারে। দর্শক হয়তো এই ছবির চরিত্র হিসেবেই আমাদের মনে রাখবেন। অসাধারণ গল্পের এই ছবিটিতে অভিনয় করতে পেরে নিজেদের সৌভাগ্যবান ই মনে করছি।

Reneta

নির্মাতা জানান, ছবিতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজওয়ানা চৌধুরী বন্যা এবং ফেরদৌস আরা’র গান। চিত্রগ্রহণে আছেন সুজন মেহমুদ। সুরকার ও সম্পাদনা শওকত আলী রানা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবিদ রেহানইমপ্রেস টেলিফিল্মকাজী রাজু ও মিলি বাশারফারজানা চুমকিমৌসুমী হামিদরাজু আলীমলিড বিনোদনশিপন মিত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

স্তব্ধ ইথার, অনন্ত শূন্যতা: বিদায় সুমন ভাই

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা বিক্রেতা নানী-নাতনী’র জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’

মার্চ ১৮, ২০২৬

শামস সুমনের প্রয়াণে চ্যানেল আইয়ে শোক বই

মার্চ ১৭, ২০২৬

অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন না ফ্লিক, বার্সেলোনাই হবে শেষ ক্লাব

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের বিরোধিতা করে শীর্ষ মার্কিন সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তার পদত্যাগ

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT