চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপার অপেক্ষা বাড়ল পিএসজির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৯ পূর্বাহ্ণ ০৮, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ফরাসি লিগ ওয়ানে আবার হোঁচট খেয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। রোববার রাতে স্ট্রাসবুর্গের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে নেইমার-বিহীন পিএসজি। এর আগে ডিসেম্বরে লিগের প্রথম লেগেও স্ট্রাসবুর্গের মাঠে ১-১ গোলে ড্র করেছিল টমাস টুখেলের দল। এটি আসরের তৃতীয় ড্র পিএসজির। ফলে শিরোপা নিশ্চিত হতে আরও অপেক্ষা করতে হবে ফরাসি জায়ান্টদের।

৭০ দিন পর অনুশীলনে ফিরলেও খেলার মতো অবস্থায় নেই নেইমার। এই ম্যাচেও মাঠে নামা হয়নি ব্রাজিলিয়ান সুপারস্টারের। তবে ঘরের মাঠে ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যায় পিএসজি। এরিক মাক্সিম চুপো-মোটিং দলের হয়ে গোলটি করেন। এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পিএসজি। ম্যাচের ২৬ মিনিটে পেনাল্টি বক্সের কাছ থেকে দলকে সমতায় ফেরান কেপ ভার্দের ফরোয়ার্ড নুনো দ্য কস্তা।

এরপর সমতায় থাকা দুদলের খেলা জমে ওঠে। ম্যাচের ৩৮ মিনিটে আবারো গোল হজম করতে হয় পিএসজিকে। প্রথমার্ধে গোল করতে না পারায় পিছিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি। ফিরে এসে আক্রমণের ধার বাড়ায় তারা। গোলের সুযোগও পেয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজ। তবে ৭০ মিনিটে তার করা দূরপাল্লার শট ক্রসবারে প্রতিহত হয়।

Banglabid

শেষ পর্যন্ত ম্যাচের ৮২ মিনিটে সমতায় ফেরে পিএসজি। জুলিয়ান ড্রাক্সলারের কর্নারে হেডে জাল খুঁজে নেন জার্মান ডিফেন্ডার থিলো কেরার। শেষদিকে আর কোনো গোল করতে না পারায় পিএসজিকে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।

ড্র করলেও অসুবিধে নেই পিএসজির। ৩০ ম্যাচে ২৬ জয় ৩ ড্র আর ১ হার নিয়ে ৮১ পয়েন্ট তাদের। আর এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা লিলের পয়েন্ট ৬১। ফলে ২০ পয়েন্ট এগিয়ে থেকে ধরাছোঁয়ার বাইরে পিএসজি, শিরোপা উৎসবটা একটু দেরিতে করতে হবে এই যা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসজিলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাম্পের মেক্সিকো দেয়ালের দায়িত্বে থাকা মন্ত্রীর পদত্যাগ

পরবর্তী

কপিল হওয়ার চেষ্টায় রণবীর!

পরবর্তী

কপিল হওয়ার চেষ্টায় রণবীর!

লবণ চাষীদের দুর্দিন-লবণের দাম

দেশে লবণ চাষীদের দুর্দিন

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT