চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের গাড়ির উপর হামলা চালায় ৮-১০ জন উগ্রবাদী (ভিডিও)

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৬
বিনোদন
A A

গত রোববার ভারতের আহমেদাবাদে ‘রইস’ সিনেমার শুটিং চলাকালে উগ্রবাদীদের কবলে পড়েন বলিউডের কিং খান শাহরুখ খান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ এলাকায় ঘটা ওই ঘটনায় ৮-১০ জনের একটি দল শাহরুখের গাড়ির উপর হামলা চালায়। এতে গাড়িটি বেশ ক্ষতিগ্রস্থ হলেও সুস্থ আছেন কিং খান।

এদিকে হামলাকারীদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিলো বলে আহমেদাবাদের পুলিশ সবাইকে সনাক্ত করতে না পারলেও দু’জনকে গ্রেফতার করেছে। হামলার ভিডিও ভারতীয় গণমাধ্যমে প্রচারের পরে তা সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ে। 

ঘটনার পর পুলিশ গণমাধ্যমকে বলেছেন, কিছুদিন আগে অসহিষ্ণুতা নিয়ে কথা বলার কারণে উগ্রবাদীরা শাহরুখের উপর চড়াও হয়েছে বলে আমরা প্রাথমিক ধারণা করছি।

Banglabid

ঘটনার পর পর পুলিশি নিরাপত্তায় শাহরুখকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।।

রোববার পার্কিং এলাকায় থাকা শাহরুখ খানের গাড়িতে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এ সময় দুষ্কৃতিকারীরা গাড়িতে পাথর ছোড়ে এবং ‘জয় শ্রীরাম’, ‘হায় হায় শাহরুখ’, ‘গো ব্যাক শাহরুখ’ বলে স্লোগান দেয়। এরফলে গাড়িটি ক্ষতিগ্রস্থ হয়। 

এই মাসের শুরুর দিকে গুজরাটের ভুজ এলাকায় শাহরুখ খানের ‘রইস’ সিনেমার শুটিং চলাকালীন সময়েও বিক্ষোভ করেছিলো বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা।

Reneta

গত বছরের নভেম্বরে ভারতের অসহিষ্ণুতা নিয়ে প্রথম মুখ খোলেন শাহরুখ খান। এরপর গুজরাট, রাজস্থানসহ ভারতের বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে বিক্ষোভ করে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। শাহরুখের ‘দিলওয়ালে’ সিনেমাটিকে বেশ কয়েকটি জায়গায় চলতেও দেওয়া হয়নি।

আর এবার তার পরবর্তী সিনেমা ‘রইস’র’ শুটিং চলাকালীন সময়ে এ হামলায় ফের ঘটলো। ঘটনার পর বলিউডের অনেক তারকারা নিন্দা প্রকাশ করে বলছে তাহলে কি ভারতের অসহিষ্ণুতার প্রশ্ন উঠে এলো? তবে হামলার ঘটনার পর এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি বলিউড বাদশা শাহরুখ খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নায়কবলিউডশাহুরখ খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ম্যাককালামের শততম টেস্টে ইনিংস হারের লজ্জায় নিউজিল্যান্ড

পরবর্তী

শাহরুখের গাড়ির উপর হামলা চালায় ৮-১০ জন উগ্রবাদী (ভিডিও)

পরবর্তী

কারিনা-অর্জুনের চুম্বন রসায়ন

কারিনা-অর্জুনের চুম্বন রসায়ন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT