চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহজালালে অত্যাধুনিক ড্রোন আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৭ পূর্বাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

শাহজালাল বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে অনুমতি ছাড়া আনা
একটি অত্যাধুনিক ড্রোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

ড্রোনটি ডিজেআই
ফ্যান্টম ফোর (DJI Phantom 4) মডেলের। এতে উন্নতমানের ক্যামেরা ও সেন্সর
রয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ভিডিও শুটিংয়ের পাশাপাশি এটি স্পায়িং বা
গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহার করা যায়। এর অপব্যবহারের কোনো ঝুঁকি আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

মো. জাহিদুল ইসলামের ব্যাগ থেকে ড্রোনটি আটক হয়। সে গতকাল মঙ্গলবার রাত ১০টায় শারজাহ থেকে এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের জি৯০৫১৫ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তবে পাসপোর্ট অনুযায়ী তার নাম নজরুল ইসলাম, গ্রাম ভুরকাপাড়া, দৌলতপুর, কুষ্টিয়া।

কাস্টমস হলের বেল্ট থেকে ব্যক্তিগত লাগেজ সংগ্রহের পর তিনি কোনোরকম ঘোষণা দেননি বলে জানানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে আগে থেকেই নজরদারিতে রেখেছিল শুল্ক গোয়েন্দারা। কাস্টমস হলের গ্রিন চ্যানেল পার করে যাবার সময় তাকে থামানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ড্রোন থাকার কথা অস্বীকার করেন। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তল্লাশি চালিয়ে তার সাথে থাকা লাগেজ থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদুল জানিয়েছে, যে দুবাই থেকে তার এক বন্ধু ঢাকায় কোনো এক ব্যক্তির কাছে পৌঁছে দেয়ার জন্য এসব গোয়েন্দা সরঞ্জামাদি দিয়েছেন। তিনি নিজে এর মালিক নন।

আটককৃত সামগ্রীর আনুমানিক ওজন প্রায় ১৪ কেজি। এর বিভিন্ন অংশ খুলে প্যাকেজিং করা হয়েছে। এগুলো সংযোজন করে পূর্ণাঙ্গ ড্রোন তৈরি করা হবে।

এতে উন্নতমানের ক্যামেরা বসানোর অপশন ও সেন্সর রয়েছে। রিমোট কন্ট্রোলের সাহায্যে এটি চালানো হয়। এসব ড্রোন প্রায় ১ কেজি ওজনের ভার বহনে সক্ষম। একই সঙ্গে প্রতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে চলতে পারে ড্রোনটি। এবারের ড্রোনটি আগে আটক ড্রোন থেকে আরও উন্নতমানের।

ড্রোন নানা ধরনের নাশকতার কাজে ব্যবহার হতে পারে এই আশঙ্কায় সম্প্রতি বাংলাদেশে এর উপর আমদানি নিয়ন্ত্রণ আরোপ করা হয়। সরকারের পূর্ব অনুমোদন ছাড়া ড্রোন আমদানি করা যায় না এবং ড্রোন আকাশে ওড়ানোর আগে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়।

শুল্ক গোয়েন্দা শাহজালালের ফ্রেইট ইউনিটে গত ২৭ জুলাই আরেকটি ড্রোন আটক করেছিল। ওই ড্রোনটি খেলনা ঘোষণা দিয়ে আমদানি করা হয়েছিল। পরে সেটি আটক করে কাস্টম হাউসে জমা দেয়া হয়।

আজকের আটক ড্রোনের ব্যাপারে শুল্ক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। এই ড্রোনটিও এয়ারপোর্ট কাস্টমসে জমা দেয়া হবে।

ট্যাগ: ড্রোনপাচার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘরের মধ্যে বাস ঢুকে প্রাণ নিলো ঘুমন্ত স্বামী-স্ত্রীর

পরবর্তী

আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেয়ে গর্বিত জয়

পরবর্তী

আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেয়ে গর্বিত জয়

ছেলের অাগুনে দগ্ধ বাবার মৃত্যু

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT