চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্ত, রনিদের সিলেট মিশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা সেলফি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচ খেলতে সিলেট পৌঁছেছে শান্ত, রনি, রাব্বি, লিখন, সোহান, সাইফদের নিয়ে গড়া বাংলাদেশ ‘এ’ দল। সাউথ আফ্রিকা সফরে গিয়ে একের পর এক হতাশার গল্প লিখছে মুশফিকবাহিনী। আশা নেই যুব ক্রিকেটেও। সিলেটে আফগানিস্তান ‘এ’ দলের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-১ এ হেরেছে সাইফ-আফিফরা। আশা যেটুকু সেটি ‘এ’ দল নিয়ে।

রোববার দুপুরে বিমানযোগে সিলেট পৌঁছায় শান্তবাহিনী। একই সময়ে ঢাকা থেকে সিলেট গেছে সফরকারী দল। দু’দলই বিকেলে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করবে। ১১ অক্টোবর চারদিনের ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই।

১৭, ১৯, ২১, ২৪ ও ২৬ অক্টোবর হবে সিরিজের পাঁচটি ওয়ানডে। এই ফরম্যাটের ম্যাচগুলো হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে।

Banglabid

ইংল্যান্ড সফরে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) দলের অধিনায়ক হয়ে সাফল্য পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের সঙ্গে দূরদর্শী নেতৃত্বের ছাপ রাখেন। এবার আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক হিসেবে এ তরুণকেই বেছে নিয়েছেন নির্বাচকরা। আস্থার প্রতিদান দিতে চান আসন্ন সিরিজেও।

সিলেট যাত্রার আগে শান্ত বলেন, ‘সেরা খেলাটাই আমাদের লক্ষ্য। প্রথমে ফোর-ডে ম্যাচ আছে। ম্যাচ বাই ম্যাচ… ওভাবেই প্ল্যান আছে। যে কয়টা ম্যাচ খেলব জেতার জন্য খেলব।’

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা সিলেট মিশনে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

শান্তর জন্য ইতিবাচক দিক, দলে পেয়েছেন দারুণ কিছু ক্রিকেটার। অনূর্ধ্ব-১৯ দলের প্রতিশ্রুতিশীল কয়েকজন ক্রিকেটার ছাড়াও আছেন নুরুল হাসান সোহান, কামরুল ইসলাম রাব্বি, সাঞ্জামুল ইসলাম, আবু হায়দার রনি, জুবায়ের হোসেন লিখনরা। শক্তিশালী দল পেয়ে এবারের পরীক্ষায় ভাল করার মনছবি আঁকছেন এই তরুণ, ‘আমাদের বাড়তি শক্তি হল যারা আছে সবাই ভাল পারফর্মার। বেশ ভাল কয়েকজন অলরাউন্ডার আছে। খুবই ভাল দিক এটি।

আসন্ন সিরিজে টাইগার ‘এ’ দলের কোচ হিসেবে কাজ করছেন সায়মন হেলমট ও চম্পকা রামানায়েকে। ম্যানেজার হিসেবে দলের সঙ্গে আছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।

চারদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল:  নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাইফ হাসান, সাদমান ইসলাম, আল আমিন (জুনিয়র), জাকির হাসান, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, সাঞ্জামুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, জুবায়ের হোসেন লিখন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ‘এ’ দল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬

মরদেহ নিয়ে ‘মায়াকান্না’ চান না শবনম

আগস্ট ১৭, ২০২৬

পুত্রের বাবা হলেন সংগীতশিল্পী অনুপম

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT