চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শমী কায়সারের দুর্ব্যবহারে নিন্দা, নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৯
বাংলাদেশ, বিনোদন
A A

নিজের দু’টি স্মার্ট ফোন হারানোর সূত্র ধরে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের নিন্দা জানিয়ে শমী কায়সারকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আকতার হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে সাংবাদিক নেতাদের পক্ষ থেকে অভিনেত্রী ও ব্যবসায়ী শমী কায়সারের উদ্দেশে এই আহ্বান জানানো হয়।

বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বৃহস্পতিবার যৌথ বিবৃতি দেন।

Banglabid

ওই বিবৃতিতে বলা হয়: ‘‘একজন শহীদ সাংবাদিকের মেয়ে হয়ে পিতার পেশার উত্তরসূরিদের ‘চোর’ বলে সম্বোধন করে শমী কায়সার প্রকারান্তরে তার পিতাকে নিকৃষ্টভাবে অসম্মান করেছেন। শুধু তাই নয়, একজন সেলিব্রেটি হিসেবে তিনি সাংবাদিকদের সঙ্গে ‘মোবাইল ফোন হারানো’র সূত্র ধরে যে আচরণ করেছেন, তা সেলিব্রেটিদের প্রশ্নবিদ্ধ করেছে। তার মতো একজন অভিনেত্রী ও ব্যবসায়ীর কাছ থেকে এ ধরনের আচরণ অত্যন্ত গর্হিত ও নিন্দনীয়।’’

সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়: শমীর এমন নিকৃষ্টতম ব্যবহারের জন্য সাংবাদিক সমাজের কাছে আনুষ্ঠানিকভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। নাহলে যত বড় সেলিব্রিটি হোন না কেন তার সংবাদ বর্জন করা হবে।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বুধবার দুপুরে ই-কমার্সভিত্তিক একটি পর্যটন সাইটের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন শমী। বর্তমানে তিনি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই- ক্যাব) সভাপতি এবং এফবিসিসিআই পরিচালক। সেখানে বক্তব্য শেষে কেক কাটার সময় তার দুটি স্মার্টফোন গায়েব হয়ে যায়।

Reneta

এর পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ শমী মিলনায়তনের মূল দরজা বন্ধ করার নির্দেশ দেন। প্রায় অর্ধশত সাংবাদিককে তল্লাশীও করতে বলা হয়।

এমন ঘটনায় উপস্থিত সাংবাদিকরা হতবাক হয়ে যান। শুধু তাই নয়, সেসময় শমীর নিরাপত্তারক্ষীরা একাধিক সাংবাদিকের ব্যাগ তল্লাশি করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে ফুটেজ থেকে নিশ্চিত হওয়া যায়, যে প্রতিষ্ঠানের আমন্ত্রণে শমী সেখানে গিয়েছিলেন ওই প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবীদের একজন ফোন দুটি চুরি করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চোরমোবাইল ফোনলিড বিনোদনশমী কায়সারসাংবাদিকস্মার্টফোন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বরবৃত্তের পরিবেশনায় জসীম উদ্দীনের ‘নকশী কাঁথার মাঠ’

পরবর্তী

চলচ্চিত্র নির্মাতা থেকে বিজ্ঞাপনচিত্রের মডেল

পরবর্তী

চলচ্চিত্র নির্মাতা থেকে বিজ্ঞাপনচিত্রের মডেল

মোবাইল ব্যাংকিং

মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক ৬ কোটি ৭৫ লাখ, অর্ধেকই নিষ্ক্রিয়

সর্বশেষ

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬

যশোরের আউশ চাষিদের জন্য আশীর্বাদ ব্রি ধান ৯৮ ও ড্রাইয়ার মেশিন

আগস্ট ২০, ২০২৬

টেকসই চামড়াখাত বিনির্মাণে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটি: টিসিসি

আগস্ট ২০, ২০২৬

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT