চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শফিক রেহমান বৃত্তান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

সাংবাদিক হলেও রাজনৈতিক অঙ্গনেও আলোচিত এক চরিত্র শফিক রেহমান। এরশাদ আমলে তিনি দেশ থেকে নির্বাসিত হয়েছিলেন। পরে দেশে ফিরে আবারো সাংবাদিকতায় জড়িত হলেও ধীরে ধীরে তিনি বিএনপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি পান। পদ-পদবী না থাকলেও তাকে বিএনপি চেয়ারপার্সনের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা হিসেবে মনে করা হয়।

এর বাইরে তিনি বাংলাদেশে ভ্যালেন্টাইন দিবসের প্রবর্তক হিসেবে পরিচিত। তরুণদের মধ্যে ‘ভালো চলচ্চিত্র’ জনপ্রিয় করার ক্ষেত্রেও তার ভূমিকা প্রশংসিত। টেলিভিশনে ‘লাল গোলাপ’ নামে একটি জনপ্রিয় অনুষ্ঠানেরও তিনি উপস্থাপক। অনুষ্ঠানটির মূল উপজীব্য চিরায়ত চলচ্চিত্র এবং ভালোবাসা।

তবে সম্পাদক হিসেবে শফিক রেহমানের ব্যর্থতার যন্ত্রণা পোহাতে হয়েছে অনেক সাংবাদিককে। দুই দফা তিনি তার জনপ্রিয় সাপ্তাহিক ‘যায়যায়দিন’-কে জনপ্রিয় করতে ব্যর্থ হন। প্রথম দফা সপ্তাহ পাঁচেকের মধ্যে ট্যাবলয়েড দৈনিকটি বন্ধ হয়ে যায়। ২০০৬ সালের অক্টোবর মাসে বিএনপি সরকারের শেষদিকে দ্বিতীয় দফায় দৈনিক পত্রিকাটি বন্ধ হয়ে গেলে সাংবাদিকদের পাওনা না মিটিয়ে দেশছাড়ার চেষ্টার সময় সাংবাদিকরা তাকে বিমানবন্দরে আটকে দেন।

তবে সাপ্তাহিক হিসেবে এই ‘যায়যায়দিন’ ছিলো তুমুল জনপ্রিয়। এরশাদ আমলে পত্রিকাটির জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার তাকে লন্ডনে চলে যেতে বাধ্য করে। এরশাদের পতনের তিনি দেশে ফিরে আবারো সাপ্তাহিক ‘যায়যায়দিন’ প্রকাশ করেন এবং ওই পত্রিকাটির কারণেই ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হিসেবে ভ্যালেন্টাইন যে পালিত হতে থাকে।

তিনি যখন দ্বিতীয়বার দৈনিক হিসেবে ‘যায়যায়দিন’-এর প্রকাশনা শুরু করেন তখন রাজধানীর তেজগাঁওয়ে যেখানে এর অফিস ছিলো তিনি সেই সড়কটির নাম  দেন ‘লাভ রোড’।

‘যায়যায়দিন’ ব্যর্থতার পর তিনি ‘মৌচাকে ঢিল’ নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। পাশাপাশি ‘নয়াদিগন্ত’ দৈনিকে কলাম লেখা শুরু করেন তিনি।

Reneta

এর বাইরে তিনি স্ত্রী তালেয়া রেহমানসহ ‘ডেমোক্র্যাসি ওয়াচ’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন।

সাংবাদিক হিসেবে পরিচিতি গড়ে উঠলেও শফিক রেহমান তার পেশাজীবন শুরু করেছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে। সাপ্তাহিক ‘যায়যায়দিন’ প্রকাশের আগে-পরে অনেকটা সময় তিনি লন্ডনে কাটিয়েছেন। ব্রিটিশ নাগরিকও তিনি। এ কারণে তিনি গ্রেফতার হওয়ার পর তার স্ত্রী তালেয়া রেহমান বিষয়টি ঢাকায় ব্রিটিশ হাইকমিশনকে জানিয়েছেন।

শফিক রেহমানের জন্ম ১১ নভেম্বর ১৯৩৪। তার পিতার নাম সাইদুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শফিক রেহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT