চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা, ২৪ ঘণ্টায় মৃত্যু ৮২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ২০, জুন ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ কেন্দ্রে মানুষজনের ভিড়, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৪৭০তম দিনে শেষ ২৪ ঘণ্টায় নতুন ৮২ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৪৮ জনে।

করোনায় গত এপ্রিল মাসের ১৯ তারিখ সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয়। গতকাল ৬৭ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। গত ১২ এপ্রিল ৮৩ জন মারা গিয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২২ হাজার ২৩১টি নমুনা পরীক্ষায় তিন হাজার ৬৪১ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৩৮ শতাংশ।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৪৬ লাখ ১৬ হাজার ৩১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৭ লাখ ১১ হাজার ৪১৭টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৬৩ লাখ পাঁচ হাজার ৫০৩টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন আট লাখ ৫১ হাজার ৬৬৮ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় দুই হাজার ৫০৯ জনসহ মোট সাত লাখ ৮২ হাজার ৬৫৫ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৯০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৮২ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৫৫ জন পুরুষ ও ২৭ জন নারী। তাদের মধ্যে ৭৯ জনের হাসপাতালে (সরকারীতে ৭১ জন, বেসরকারীতে আট জন) ও বাড়িতে তিনজনের মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ১৩ হাজার ৫৪৮। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত নয় হাজার ৭১২ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭১ দশমিক ৬৯ শতাংশ এবং তিন হাজার ৮৩৬ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৮ দশমিক ৩১ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৮২ জনের মধ্যে এগারো থেকে বিশ বয়সী একজন, একুশ থেকে ত্রিশ বয়সী দু’জন, ত্রিশোর্ধ্ব নয়জন, চল্লিশোর্ধ্ব ১১ জন, পঞ্চাশোর্ধ্ব ২১ জন এবং ষাটোর্ধ্ব ৩৮ জন রয়েছেন। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে নয়জন, রাজশাহী বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৩২ জন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে দু’জন, রংপুর বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে চারজন।

করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১৭ কোটি ৯০ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৬ কোটি ৩৫ লাখের বেশি।

ট্যাগ: করোনাভাইরাসকরোনাভাইরাস: নতুন শনাক্তনতুন শনাক্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য বিদেশে রপ্তানি করা সম্ভব: বাণিজ্যমন্ত্রী

পরবর্তী

সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা উদ্বোধন করলেন সেনাপ্রধান

পরবর্তী
সেনাপ্রধান সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা উদ্বোধন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা উদ্বোধন করলেন সেনাপ্রধান

তথ্যমন্ত্রীর মির্জা ফখরুলের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুলের 'মানসিক স্বাস্থ্য' পরীক্ষা করাতে বললেন তথ্যমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬

১০ মিলিয়নে গ্যাব্রিয়েল জেসাসকে আনছে বার্সেলোনা

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT