চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনাক্ত কিছুটা কমলেও চারমাস পরে করোনায় মৃত্যুর রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
একজন ব্যক্তি করোনাভাইরাস টিকা নিচ্ছেন, স্বাস্থ্যকর্মী পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৬৯৪তম দিনে শেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। গত চার মাসে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৬৩ জন।

এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১২ হাজার ১৮৩ জন, তবে গত কয়েকদিনের তুলনায় শনাক্ত কিছুটা কমেছে। শনাক্তের হার ২৮ দশমিক ৩৩ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২ জন।

এর আগে গত ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মত এবং গত ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। আর গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‍শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ৪৩ হাজার ৬টি পরীক্ষায় ১২ হাজার ১৮৩ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ৩৩ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৩৬ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৮৪ লাখ ৪৭, হাজার ৭৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩৯ লাখ ৮৫ হাজার ৫৪২টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৩২৪টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় দুই হাজার ১১৬ জনসহ মোট ১৫ লাখ ৬৫ হাজার ৬৪৫ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৬৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ৩৪ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও ১৫ জন নারী। তাদের হাসপাতালে (সরকারি ২২, বেসরকারি ১২) মৃত্যু হয়েছে। তারা সহ মৃতের মোট সংখ্যা ২৮ হাজার ৩৬৩ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৯ শতাংশ।

এখন পর্যন্ত সরকারি হাসপাতালে মারা গিয়েছেন ২৪ হাজার ৭৪ জন, যার শতকরা হার ৮৪ দশমিক ৮৮ শতাংশ। বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন তিন হাজার ৪৭৭ জন, যার শতকরা হার ১২ দশমিক ২৬ শতাংশ। বাসায় ৭৭৮ জন মারা গিয়েছেন, যার শতকরা হার দুই দশমিক ৭৪। এছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ৩৪ জন, যার শতকরা হার দশমিক ১২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১৮ হাজার ১২১ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৩ দশমিক ৮৯ শতাংশ এবং ১০ হাজার ২৪২ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩৬ দশমিক ১১ শতাংশ।

বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৪ জন, সিলেট বিভাগে এক জন ও ময়মনসিংহ বিভাগে দু’জন।

ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারাবিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ লাখের বেশি মানুষ। বিপরীতে এর আগের দিন আক্রান্ত হয়েছিলেন সাড়ে ৩৪ লাখের বেশি, মৃত্যুবরণ করেছিলেন ১০ হাজার জনেরও বেশি মানুষ। আজ মৃত্যুর সংখ্যা কমে ৭ হাজারের অধিক সংখ্যক মানুষে এসে দাঁড়িয়েছে।

ট্যাগ: করোনাকরোনাভাইরাসস্বাস্থ্য অধিদপ্তরস্বাস্থ্য বুলেটিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিআরএস নেই বলে জিম্বাবুয়ে যাবে না আফগানরা

পরবর্তী

বুস্টার ডোজ নিয়ে নতুন নির্দেশনা

পরবর্তী
স্বাস্থ্য সচেতনতা বিষয়ক অনলাইন বক্তৃতা, বুস্টার ডোজের নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বুস্টার ডোজ নিয়ে নতুন নির্দেশনা

রোহিঙ্গা শিবিরে হাজারো মানুষ ভিড় করে আসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বেচ্ছায় ভাসানচরে যাচ্ছে আরও ৭১৮ রোহিঙ্গা

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT