চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শক্তিশালী দল সাজিয়েই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ১৬, জুন ২০১৭
স্পোর্টস
A A

আগামী আগস্ট-সেপ্টেম্বরে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। শুক্রবার সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে দেশটি। স্টিভেন স্মিথের নেতৃত্বে শক্তিশালী দল সাজিয়েই বাংলাদেশে আসছে অজিবাহিনী।

তবে দলের সেরা বোলার মিচেল স্টার্ককে ছাড়াই বাংলাদেশে আসবে অজিরা। চোট পরবর্তী পুনর্বাসনের জন্য বিশ্রামে রাখা হয়েছে তাকে। গত ভারত সফরে বল হাতে ঘূর্ণি জাদু দেখানো বাঁহাতি স্পিনার স্টিভ ও’কিফেরও জায়গা হয়নি।

উপমহাদেশে সাদা পোশাকে ব্যর্থ ডেভিড ওয়ার্নার জায়গা হারাতে পারেন বলে গুঞ্জন ছিল, কিন্তু এই বাঁহাতি ওপেনার আছেন। আছেন উসমান খাজাও। টেস্ট ক্যারিয়ারের পুনর্জন্ম ঘটানো গ্লেন ম্যাক্সওয়েল জায়গা ধরে রেখেছেন অনুমিতভাবেই।

অস্ট্রেলিয়ার সফরটি হওয়ার কথা ছিল ২০১৫ সালে। তখন নিরাপত্তা ঝুঁকির কথা বলে অস্ট্রেলীয় সরকারের নির্দেশে সফরটি স্থগিত করে সিএ। পরে ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও যুবাদের দল পাঠায়নি অস্ট্রেলিয়া।

দুই টেস্টের সিরিজটি শুরু হবে আগামী ২৭ আগস্ট। প্রথম ম্যাচটি ঢাকায়। দ্বিতীয় টেস্ট শুরু ৪ সেপ্টেম্বর, চট্টগ্রামে। তার আগে একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা। সেটি ২২-২৩ আগস্ট, ফতুল্লায়।

অস্ট্রেলিয়া দল:
স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, ম্যাট রেনশ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার হ্যান্ডসকম্ব, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, হিলটন কার্টরাইট, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, নাথান লায়ন ও জেমস প্যাটিনসন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভুয়া ছবি দিয়ে কৃতিত্ব জাহিরে সমালোচিত ভারত সরকার

পরবর্তী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

পরবর্তী
বাস দুর্ঘটনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

প্রধানমন্ত্রী

হত্যাযজ্ঞ ও দুর্নীতি ছেড়ে সুস্থ রাজনীতির ধারায় ফিরে আসুন: প্রধানমন্ত্রী

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT