চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেখা কবরীর, সুর সাবিনা ইয়াসমিনের, গাইলেন ইমরান-কোনাল

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৬:৩৫ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২০
বিনোদন
A A

রুপালী পর্দায় সোনালি দিনের রানী ছিলেন করবী। কিংবদন্তী এ অভিনেত্রী তার পাঁচ দশকের ক্যারিয়ারে অভিনয়ের বাইরে এবারই প্রথমবার গান লিখলেন। সেই গানের সুর-সংগীত করলেন আরেক ‘গানের কোকিল’ কিংবদন্তী সাবিনা ইয়াসমিন, তিনি এবারই প্রথমবার কোনো গানে সুর করলেন।

‘তুমি সত্যি করে বলো’ শিরোনামে সেই গানের কণ্ঠ দিলেন চ্যানেল আই সেরা কণ্ঠের দুই জনপ্রিয় শিল্পী ইমরান ও কোনাল। গানটি পুরোপুরি রোম্যান্টিক ধাঁচের, আর অনেকটা সোনালি দিনের গানের কথার নতুন সংগীতায়োজন।

এ গানটি তৈরি হচ্ছে কবরী পরিচালিত ছবি ‘এই তুমি সেই তুমি’র জন্য। ইতোমধ্যেই ছবির বেশিরভাগ শুটিংও সম্পন্ন হয়েছে। রবিবার দুপুরে চ্যানেল আই ভবনের স্টুডিওতে কবরীর লেখা ও সাবিনা ইয়াসমিনের সুর সংগীতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।

ইমরান আগেই কণ্ঠ দিলেও কোনাল আজই তার রেকর্ডিং সম্পন্ন করেন। গান রেকর্ডিংয়ের সময় স্টুডিওতে কোনাল ছাড়াও উপস্থিত ছিলেন দুই কিংবদন্তী তারকা কবরী ও সাবিনা ইয়াসমিন এবং ‘এই তুমি সেই তুমি’ ছবির নায়িকা নিশাত সালওয়া।

গান লেখা নিয়ে কবরীর উচ্ছ্বাসের কমতি নেই। কিংবদন্তী ওই অভিনেত্রী বললেন, নিজের প্রেমের অভিজ্ঞতা, ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা, অসংখ্য গানে ঠোঁট মেলানোর অভিজ্ঞতার সঙ্গে ইমোশন মিশিয়ে গানটি লিখেছি। সাবিনা সুর সংগীত করার পর এতো সুন্দর হয়েছে, মনে হচ্ছে আমিই গাই! কোনাল যে দরদ দিয়ে গাইবে এটা আগেই থেকে আন্দাজ করেছিলাম। ফাইনালি খুব ভালো হয়েছে।

প্রথমবার সুর সংগীত করতে পেরে নিজের মধ্যে আনন্দের এক অনুভূতি কাজ করছে বলে জানালেন সাবিনা ইয়াসমিন। তার ভাষ্য, ছবির জন্য চারটি গানের সুর সংগীত করেছি। কবরী যখন আমাকে সংগীত পরিচালনা করতে বললেন তখন মনে হয়েছে জীবনে হাজার হাজার গানের কণ্ঠ দিয়েছি। হয়তো সুর সংগীতের কাজটা আমি পারবো।

ইমরান-কোনাল চ্যানেল আই সেরা কণ্ঠর মঞ্চ থেকে উঠে আসা শিল্পী। দুজনেই জনপ্রিয় কণ্ঠশিল্পী। তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণের বিচারক ছিলেন সাবিনা ইয়াসমিন। এ প্রসঙ্গে তিনি বলেন, গানে ওদের দুজনের শুরুটা আমার চোখের সামনেই হয়েছে। ওরা আমার সন্তানের মতো। আমার প্রথম সুরের গান আমার দুই সন্তান গাইছে এটা আমার অনেক আনন্দের বিষয়।

ইমরান বলেন, অনেক গান করেছি। আগামীতে হয়তো আরও কাজ করবো। কিন্তু করবী ম্যাডামের লেখা গানে এবং সাবিনা ইয়াসমিন ম্যামের সুর সংগীতে গান করার সুযোগ হয়তো সবসময় পাবো না। এটা আমার ক্যারিয়ারের একটি অর্জন। গানটাও চমৎকার হয়েছে। সুইট রোম্যান্টিক। আশা করছি, স্ক্রিনে গানটি পরিবেশনের সময় চমৎকারভাবে দর্শক মিশে যেতে পারবে।

কবরীর লেখা গান ও সাবিনা ইয়াসমিনের সুরে গাইতে পারাটাকে ক্যারিয়ারের এখন পর্যন্ত অন্যতম সেরা অর্জন হিসেবে দেখছেন কোনাল। রেকর্ডিংয়ের আগের দিন থেকে তিনি নার্ভাস হচ্ছিলেন। কোনাল বলেন, সেরা কণ্ঠের চূড়ান্ত পর্বের আগের রাতে যেমন নার্সাভ হচ্ছিলাম ঠিকই একই ফিলিং হচ্ছিল। রাতেই সাবিনা ম্যাম ফোন করে বলেছি ম্যাম আমি নার্ভাস হচ্ছি।

তিনি অভয় দিয়ে বলেছেন, আরে পাগল আমি তো আছি! তুমি তোমার মতো গাইবে। স্টুডিওতে আসার পরে প্রত্যেক লাইনে লাইনে উনি ধরে ধরে শিখিয়ে দিয়েছেন। আমার মনে হচ্ছে করবী ম্যামের লেখা গান ও সাবিনা ম্যামের সুর সংগীতে গান একটা ইতিহাস! সেই ইতিহাসের অংশ হলাম আমি। এদিকে থেকে আমি সৌভাগ্যবান। এজন্য করবী ম্যামকে ধন্যবাদ।

সরকারী অনুদানে নির্মিত কবরীর ‘এই তুমি সেই তুমি’ ছবিতে ২০১৮ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ সুন্দরী প্রতিযোগিতার প্রথম রানার্সআপ সালওয়ার নায়ক রিয়াদ রায়হান। যিনি ২০১৪ সালে চ্যানেল আই আয়োজিত রিয়্যালিটি শো ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম প্রতিযোগিতায় প্রথম রানার আপ। পরিচালনার পাশাপাশি ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন কবরী।

ট্যাগ: ইমরানইমরান-কোনালকবরীকোনালনিশাত নাওয়ার সালওয়ালিড বিনোদনসাবিনা ইয়াসমিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌদি প্রবাসীদের সহজে দ্রুত সেবা প্রদানে দূতাবাস কাজ করছে: রাষ্ট্রদূত

পরবর্তী

চট্টগ্রামে চা বাগানের শ্রমিক হলেন নিরব-অপু!

পরবর্তী

চট্টগ্রামে চা বাগানের শ্রমিক হলেন নিরব-অপু!

অজয়ের পরিচালনায় অমিতাভ বচ্চন

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT