চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

’লুটেরা রুখো’ আন্দোলন অন্টারিও সংসদে তুলবে এনডিপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২০
প্রবাস সংবাদ
A A

প্রতারণার মাধ্যমে নিজ দেশ এবং সেদেশের ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ করে কানাডায় পালিয়ে যাওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্টারিও এনডিপি প্রভিন্সিয়াল পার্লামেন্টে বিল তুলবে।

কানাডা থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা ‘নতুনদেশ ডটকম’ দায়িত্বশীল সূত্রের বরাতে জানায়, স্থানীয় সময় বুধবার সকালে অটোয়ায় এনডিপির ককাস মিটিং টরন্টোয় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির ‘লুটেরা রুখো’ আন্দোলন নিয়ে বিশদ আলোচনা শেষে এই সিদ্ধান্ত হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ডলি বেগম এমপিপি বলেন: নিজদেশে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে কানাডায় আসা নাগরিকদের ব্যাপারে এবং প্রতারণার রোধে আমাদের কমিউনিটি যে মহৎ কাজ করছে সে ব্যাপারে আমি ককাসকে অবহিত করেছি।

Banglabid

প্রতারণা রোধ এবং নাগরিকদের সহায়তা দিতে এনডিপির পক্ষ থেকে প্রভিন্সিয়াল পার্লামেন্টে আমরা একটি বিল তুলবো।

জানা যায়, বাঙালি অধ্যুষিত স্কারবোরো সাউথওয়েস্ট থেকে নির্বাচিত এমপিপি ডলি বেগম ককাস বৈঠকে বাংলাদেশি কানাডীয়ানদের ‘লুটেরা বিরোধী’ আন্দোলনের বিবরণ তুলে ধরেন।

বৈঠকে তিনি বলেন, টরন্টোয় বসবসরত বাংলাদেশি কানাডিয়ানরা নিজ দেশের ব্যাংক ব্যবস্থা থেকে জালিয়াতি করে অর্থ আত্মসাৎ করে কিছু লোক কানাডায় বসবাস করছে বলে অভিযোগ তুলে আন্দোলন করছেন। প্রবল ঠাণ্ডা উপেক্ষা করেও তারা মানববন্ধন করেছেন।

Reneta

ডলি বেগম ককাসকে জানান, বাংলাদেশি কমিউনিটির সদস্যরা মাতৃভূমি এবং কানাডার স্বার্থকে সমুন্নত রাখতেই এই আন্দোলন করছেন।

এনডিপির ককাসের সদস্যরা বাংলাদেশি কমিউনিটির আন্দোলনের কথা অগ্রহ নিয়ে শুনেন এবং যে কোনো ধরনের প্রতারণার বিরুদ্ধে তাদের অবস্থানের কথা জানান।

এনডিপি ককাস প্রতারণা করে কানাডায় এসে বাস করা রোধে পদক্ষেপ সম্বলিত বিল তোলার ব্যাপারে সম্মত হয়েছে বলা জানা গেছে।

সূত্র: নতুনদেশ ডটকম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্দোলনএনডিপিপ্রতারণা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একদিনে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

পরবর্তী

বছরের একমাত্র হিট ‘তানহাজি’!

পরবর্তী

বছরের একমাত্র হিট ‘তানহাজি’!

চ্যানেল আইয়ের চলচ্চিত্র বিভাগের নির্বাহী প্রযোজক কাজী শাহরিয়ার পারভেজ রাজন

অকালে চলে গেলেন কাজী শাহরিয়ার পারভেজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯২৫

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT