চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনের ব্যাটে রান, রাজশাহীর সহজ জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: ১৪৫ রান তাড়ায় লিটন দাস ও আফিফ হোসেনের উদ্বোধনী জুটিতে এল ৭৫। আফিফ (২২) রানআউট হয়ে ফিরলেও লিটন টিকে থাকলেন আরও কিছু সময়। তাতে জয়ের হিসেব সহজ হয়ে গেল রাজশাহী রয়্যালসের।

খুলনা টাইগার্সকে ৭ উইকেটে উড়িয়ে চট্টগ্রাম পর্ব শেষ করল আন্দ্রে রাসেলের দল। প্রথম তিন ম্যাচে জয়ের পর মুশফিকুর রহিমের খুলনা হার দেখল টানা দুই ম্যাচ।

খুলনা-১৪৫/৯, রাজশাহী-১৪৯/৩ (১৮ ওভার)

Banglabid

লিটন ৪৪ বলে করেন ৫৮ রান। এবারের বিপিএলে ডানহাতি এ ব্যাটসম্যান ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন। ৪ ম্যাচে তার ইনিংসগুলো-৩৯, ৪৪*, ১৯ ও ৫৮।

শোয়েব মালিক করে যান ১৯ রান। অধিনায়ক রাসেল ২৮ ও রবি বোপারা ১৩ রানে অপরাজিত থেকে ২ ওভার আগেই দলকে নিয়ে যান জয়ের বন্দরে।

শহিদুল ইসলাম ও রবি ফ্রেইলিঙ্ক নেন একটি করে উইকেট।

Reneta

আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে খুলনা। সর্বোচ্চ ৫৫ রান করেন লোয়ার মিডলঅর্ডারে ব্যাট করা শামসুর রহমান শুভ। রাইলি রুশো ৩৫ ও ফ্রেইলিঙ্ক করেন ৩১ রান।

রাসেল একাই নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি ও রবি বোপারা। আফিফের শিকার একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯রাজশাহীলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিজার্ভ আম্পায়ারের ইশারায় মাঠ ছেড়েছিলেন রাজাপাক্সে

পরবর্তী

ডিজিটাল নিরাপত্তা বিধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে: মোস্তাফা জব্বার

পরবর্তী

ডিজিটাল নিরাপত্তা বিধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে: মোস্তাফা জব্বার

অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় সব ধর্মের কল্যাণে কাজ করছি: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষকদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ে নতুন যে নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের নতুন মানচিত্রে হরমুজ প্রণালি এখন ‘মার্কিন ভূখণ্ড’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থবছরের সময় কেন বদলাচ্ছে বাংলাদেশের সরকার, লাভ-ক্ষতি কী হবে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে থেকে, কী নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT