চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনের আসনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
৯:৫৪ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৭
গাইবান্ধা
A A

নিহত সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন গোলাম মোস্তফা আহমদ। মঙ্গলবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। গোলাম মোস্তফার মনোনয়নের বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

গোলাম মোস্তফা আহমদ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ৩০ বছর ধরে তিনি সাধারণ সম্পাদক হিসেবে আছেন। গোলাম মোস্তফা আহমদ সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পরিষদের বর্তমান চেয়ারম্যান। এর আগে তিনি চণ্ডীপুর গার্লস স্কুলের সহকারী শিক্ষক ছিলেন। তিন বছর আগে অবসর নিয়েছেন।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের ভোট গ্রহণ ২২ মার্চ। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৯ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ ফেব্রুয়ারি ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১ মার্চ।

Banglabid

গত বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘরে ঢুকে গুলি করে সাংসদ মনজুরুল ইসলামকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মামলা হয়েছে। জামায়াত নেতাসহ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমপি লিটন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

আগস্ট ১৭, ২০২৬

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT