চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানথামবোর ফেস্টিভ্যালে যাচ্ছেন বাংলাদেশের লাবিক কামাল গৌরব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

বাংলাদেশের ফোক ফিউশন ধারার শিল্পী লাবিক কামাল গৌরব আগামী ১৯ -২১ জানুয়ারি ভারতের জয়পুরে অনুষ্ঠেয় রানথামবোর ফেস্টিভ্যালে তার দল নিয়ে গান গাইতে যাচ্ছেন। রানথামবোর ফেস্টিভ্যাল লোক সংগীত এবং প্রকৃতি রক্ষার যোগসূত্র খুঁজে বের করতে চায়। গত কয়েকবছর ধরে ক্রমাগতভাবে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল বা বিশ্ব সংগীতের আসরে পরিণত হয়েছে রানথামবোর।

এ বছরের রানথামবোর ফেস্টিভ্যালে লাবিক কামাল গৌরব ছাড়াও ভারতের অভিনেতা- পরিচালক- সুরকার ফারহান আখতার, একতারা ও খরতাল সহযোগে মীরার ভজন ও সুফি কালাম পরিবেশনকারী গুজরাটের লোকশিল্পী কানহা রাম, বীনা ও মঞ্জীরা বাদক হেমা রাম ও ডেমরা রাম, নাগারা বাদক নাথুরামজি সোল্লানি, থিয়েটার শিল্পী রূপেশ তিল্লুসহ জার্মানির স্যাক্সোফোনিস্ট রজার হ্যানশেল, ফ্রান্সের লেখক – সুরকার মার্টিন ডুবোয়া, ইসরায়েলের লোকগানের দল ফারাহ অনসাম্বলসহ বিশ্বের নানা দেশের শিল্পী সংগীতজ্ঞরা অংশ নেবেন। লাবিক কামাল গৌরব রানথামবোর ফেস্টিভ্যালে বুনোর বেজ, সাদ উলের লিড গিটার, জীবনের ড্রামসের সংগে জালালের বাঁশি ও নজরুল ইসলামের ঢোল মিলিয়ে দেশি বিদেশী যন্ত্রানুসঙ্গে মূলত লালন সাঁই এবং বাংলার বাউল সাধকদের গান পরিবেশন করবেন।

গত কয়েকবছর ধরে ক্রমাগতভাবে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল বা বিশ্ব সংগীতের আসরে পরিণত হয়েছে রানথামবোর।

লাবিক কামাল গৌরব ২০১৫ সালে যুক্তরাজ্যে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল ওম্যাড -এ আমন্ত্রিত হয়েছিলেন। সাড়ে তিন দশক পুরনো সেই ফেস্টিভ্যালে সারা দুনিয়ার প্রায় ৩৫-৪০ হাজার দর্শকের সামনে বাংলা লোকগান গাইবার সৌভাগ্য হয় তার। ২০১৫ ও ২০১৬ সালে ঢাকায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফোক ফেস্টিভ্যাল ছাড়াও শীর্ষস্থানীয় বিশ্ব সংগীতের আসর সংলাইনস এবং আলকেমি ফেস্টিভ্যালেও গান করেন তিনি। বিশ্বখ্যাত ব্রিটিশ বাংলাদেশী নৃত্যশিল্পী আকরাম খান পরিচালিত বহুল প্রশংসিত ‘দেশ’ নৃত্যনাট্যের সংগীত আয়োজনে কাজ করার সুযোগ হয় গৌরবের।

ইন্ডিয়ান রেলওয়ের সর্বভারতীয় ম্যাগাজিন ‘রেল বন্ধু’ ২০১৬ সালে উপমহাদেশে এই সময়ে যারা বাংলার বাউল গানকে বাঁচিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কাজ করছেন তাদের মধ্যে ভারতের পূর্ণ চন্দ্র দাস বাউল, পার্বতি দাস বাউল, পবন দাস বাউলের সংগে লাবিক কামাল গৌরবের নাম ও কাজের বিবরণও যুক্ত করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লাবিক কামাল গৌরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT