চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডন টু ঢাকা, কেনো উড়ে এলেন প্রিয়াঙ্কা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ২১, মে ২০১৮
বিনোদন
A A

সাত বছরের শিশু ফাদিকে দেখা গেল শিক্ষকের ভূমিকায়! তাও যেনোতেনো কারো শিক্ষক বনে যায়নি সে! সুযোগ পেয়ে বলিউডের তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার শিক্ষক বনে গিয়েছিলো সে। হাতে নাতে আরবি হরফে প্রিয়াঙ্কাকে ফাদি শিখিয়ে দিচ্ছিলো তার নামের বানান। প্রিয়াঙ্কাও ইংরেজি হরফে ফাদিকে শিখিয়ে দিয়েছিলেন তার নামের বানান। প্রিয়াঙ্কা চোপড়ার একটি ভিডিও ক্লিপের বর্ণনা এটা।

ঘটনাটি গেল বছর সেপ্টেম্বরের। জর্দানে ফাদি নামে এক শিশুর সঙ্গে প্রিয়াঙ্কার এমন ভিডিওটি সোশাল মিডিয়ায় বেশ ছড়িয়ে ছিলো। যে শিশুটি ছিলো মূলত যুদ্ধবিধ্বস্ত সিরীয়ার। বাবা মায়ের সঙ্গে পালিয়ে শিশুটি শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলো জর্দানে। মূলত সেখানেই ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে পরিদর্শনে গিয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী।

প্রায় বছর খানেকের মধ্যে সেই প্রিয়াঙ্কাই এবার এলেন বাংলাদেশে। হঠাৎই যেনো তিনি এলেন এবং অবশ্যই ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়েই। এবারও উদ্দেশ্য শরণার্থীদের পাশে দাঁড়ানো। হ্যাঁ, বলছিলাম বাংলাদেশে শরণার্থী হিসেবে দীর্ঘদিন ধরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের কথা। তাদের অবস্থা জানতেই, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতেই হঠাৎ বাংলাদেশে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাও সোজা লন্ডন থেকে!

Banglabid

গেল শুক্রবার থেকেই লন্ডনে অবস্থান করছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ভারত থেকে টানা দশদিনের ছুটি নিয়ে ব্রিটেনের দ্বিতীয় রানী এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারি ও অভিনেত্রী মেগান মার্কেলের রাজকীয় বিয়ের অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন তিনি। শনিবার দুপুরে রাজকীয় বিয়েতে উপস্থিততো ছিলেনই, সেদিন রাতে তাদের বিবাহোত্তর সংবর্ধনাতেও ছিলেন প্রিয়াঙ্কা। হলিউড তারকাদের পাশাপাশি তিনিও ছিলেন লাইম লাইটে। লন্ডনেই রবিবার দিনটা অবসর কাটিয়েছেন। কথা ছিলো পুরো সপ্তাহই এখানে কাটিয়ে দেশে ফিরে শুটিংয়ে অংশ নিবেন। কিন্তু সোমবার সকালেই শোনা গেল, হঠাৎ রোহিঙ্গা সফরে বাংলাদেশে এসেছেন হলিউড ও বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী!

সকালে লন্ডন থেকে সোজা ঢাকায় নামার পর সেখান থেকে কক্সবাজারের ইনানীতে পাঁচ তারকা হোটেল রয়েল টিউলিপে উঠেছেন প্রিয়াঙ্কা। এরপর সেখান থেকে বিকেল ৪টার দিকে মেরিন ড্রাইভ হয়ে টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে অবস্থান করা রোহিঙ্গাদের সাথে সময় কাটান তিনি। বিশেষ করে রোহিঙ্গা শিশুদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন প্রিয়াঙ্কা।

রোহিঙ্গাদের সাথে প্রিয়াঙ্কা চোপড়া…

প্রিয়াঙ্কার সফর নিয়ে জেলা পুলিশের মুখপাত্র আফরুজুল হক টুটুলের বরাত দিয়ে কক্সবাজার থেকে চ্যানেল আই অনলাইনের প্রতিনিধি সরওয়ার আজম মানিক জানিয়েছেন: আগামী ২২ মে সকালে প্রথমে তিনি উখিয়ার বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এরপরে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। ২৩ মে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এই বলিউড অভিনেত্রী। পর দিন ২৪ মে সকালে তিনি বিমান যোগে কক্সবাজার ত্যাগ করবেন।

Reneta

২০১৬ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়েছেন প্রিয়াঙ্কা। এরপর থেকেই সারা বিশ্বে তিনি শিশুদের কল্যাণার্থে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে শিশুদের শিক্ষা ও মৌলিক অধিকার নিয়ে সোচ্চার এই অভিনেত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিসেফপ্রিয়াঙ্কা চোপড়ারোহিঙ্গালিড বিনোদন
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

পাস্তুরিত দুধ পরীক্ষা করে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ

পরবর্তী

দুদকের ২ সহকারী পরিচালক বরখাস্ত

পরবর্তী

দুদকের ২ সহকারী পরিচালক বরখাস্ত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে প্রিয়াঙ্কা চোপড়া

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬

হালান্ডের চুলের নতুন কাট, যা বললেন গার্দিওলা-ইব্রাহিমোভিচ

আগস্ট ২৪, ২০২৬

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT