চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা: ৩ দফার ধারাবাহিকতায় আবারও প্রস্তাব দেবেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘের ৭৩তম সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব সম্প্রদায়কে আবারও আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৭  সেপ্টেম্বরের ভাষণে গতবার তার দেয়া ৩ দফার ধারাবাহিকতায় আরো কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরবেন তিনি।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, প্রত্যাবাসন চুক্তি বাস্তবায়নে মিয়ানমারকে বাধ্য করা, রোহিঙ্গাদের নির্যাতনের বিচার এবং দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করাসহ বেশকিছু প্রস্তাব দেবেন প্রধানমন্ত্রী।

মিয়ানমারে সহিংসতা চিরতরে বন্ধ করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে গতবার জাতিসংঘে আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ধারাবাহিকতায় নিরাপদ প্রত্যাবাসন ও মিয়ানমারের সেনাবাহিনীর বিচারের দাবিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে পরে দেশটি।

তবে প্রত্যাবাসন চুক্তি অনুযায়ী রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সময়ক্ষেপণ ও মিথ্যাচার করছে মিয়ানমার। এ অবস্থায়, প্রধানমন্ত্রী জাতিসংঘে শরণার্থী সংকট নিয়ে বৈঠকে রোহিঙ্গা নির্যাতনের ন্যায়বিচার চেয়ে ৩ দফা সুপারিশ দিয়েছেন।

জাতিসংঘের ৭৩তম সাধারণ পরিষদের অধিবেশনে, এ সংকট সমাধানে জোরালো বৈশ্বিক সমর্থন আদায়ের চেষ্টা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আন্তর্জাতিক অঙ্গনে সরব না হয়ে বরাবরই দ্বিপাক্ষিকভাবে রোহিঙ্গা সংকট সমাধানের কথা বলছে চীন। এ বিষয়ে ২৭ সেপ্টেম্বর এ অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশ, মিয়ানমার এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক ডেকেছে চীন।

এবারের অধিবেশনে ওআইসিসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনার আয়োজন করেছে। জাতিসংঘের মাধ্যমে বিষয়টি সমাধানে জোরালো কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে

ট্যাগ: জাতিসংঘরোহিঙ্গাসাধারণ পরিষদের অধিবেশনসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

পরবর্তী

মহাজোট গতিশীলে আ. লীগের ডাকের অপেক্ষায় জাপা

পরবর্তী
জাতীয় পার্টি-আওয়ামী লীগ-এরশাদ-মহাজোট

মহাজোট গতিশীলে আ. লীগের ডাকের অপেক্ষায় জাপা

গুরু মরিনহোকে বিদায় করলেন শিষ্য ল্যাম্পার্ড

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT