চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে ৬ খুনের ঘটনায় গ্রেপ্তার ১০

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১২:১৩ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
রোহিঙ্গা ক্যাম্পে ৬ খুনের ঘটনায় গ্রেপ্তার ১০. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় সন্ত্রাসী হামলার ঘটনায় দুই দিনে ১০ আসামীকে গ্রেপ্তার করেছে এপিবিএন সদস্যরা। এরমধ্যে ৫ জন এজাহার নামীয়, অন্যদেরকে সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএন কমান্ডিং অফিসার (পুলিশ সুপার) মোহাম্মদ সিহাব কায়সার খান।

গ্রেপ্তার আসামীরা হলেন: উখিয়ার ১১নং রোহিঙ্গা ক্যাম্পের এ/২ ব্লকের আবু আলমের ছেলে মুজিবুর রহমান (১৯), এফসিএন ক্যাম্পের এফ/২৯ ব্লকের আবু তৈয়বের ছেলে দিলদার মাবুদ ওরফে পারবেজ (৩২), একই ক্যাম্পের সৈয়দ আহমদের ছেলে মোহাম্মদ আইয়ুব (৩৭), ক্যাম্প-৯ এর জি/৩৯ ব্লকের নুর বাশারের ছেলে ফেরদৌস আমিন (৪০) ও মৌলভী জাহিদ হোসেনের ছেলে আব্দুল মজিদ (২৪)।

এছাড়াও সন্দেহজনকভাবে গ্রেপ্তারকৃতরা হলো- এফ/১৩ ব্লকের আলী আহমদের ছেলে মোহাম্মদ আমিন (৩৫), ক্যাম্প-১৩ এর বি/৩ ব্লকের আবু সিদ্দিকের ছেলে মোহাম্মদ ইউনুস ওরফে ফয়েজ (২৫), ক্যাম্প-১২ এর জে/৬ ব্লকের ইলিয়াছের ছেলে জাফর আলম (৪৫), ক্যাম্প-১০ এর জি/৭ ব্লকের ওমর মিয়ার ছেলে মোহাম্মদ জাহিদ (৪০) ও ক্যাম্প ১৩ এর ডি/২ ব্লকের মৃত নাজির আহমদের ছেলে মোহাম্মাদ আমিন (৪৮)।

রোববার সকালে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার পর থেকেই ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সদস্যরা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু করে এবং অভিযান চালিয়ে এজাহারনামীয় ৫ জন সহ হামলার সাথে জড়িত সন্দেহে অপর ৫ জনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এরমধ্যে অস্ত্রসহ গ্রেফতারকৃত মুজিবুর রহমানের বিরুদ্ধে উখিয়ায় থানায় পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করে।’

এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উখিয়া থানায় নিহত রোহিঙ্গা আজিজুল হকের পিতা নুরুল ইসলাম বাদি হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন। এসময় অজ্ঞাতনামা আরও ২০০/২৫০জনকে আসামী করা হয়।

গত ২২ অক্টোবর রাত ৪টার দিকে উখিয়ার বালুখালী এফডিএমএন ক্যাম্প-১৮ এর এইস-৫২ ব্লকে অবস্থিত ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল ইসলামিয়াহ’ মাদ্রাসায় সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। এসময় অবস্থানরত মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও ভলানটিয়ারসহ ৬ জন নিহত হয়।

ট্যাগ: ৬ রোহিঙ্গা হত্যাকক্সবাজার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ক্যালগেরিতে কার র‌্যালি

পরবর্তী

বাংলাদেশ আন্তর্জাতিক সড়ক যোগাযোগ নেটওয়ার্কে যুক্ত হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী বাংলাদেশের পারমাণবিক শক্তি শান্তির জন্য আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আন্তর্জাতিক সড়ক যোগাযোগ নেটওয়ার্কে যুক্ত হবে: প্রধানমন্ত্রী

ফখরুল ইসলাম আলমগীরের ছবি, রাজনৈতিক নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে সবধর্মের মানুষের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: ফখরুল

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT