চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে বাপ্পী চৌধুরী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ০৫, জুন ২০১৮
বিনোদন
A A

বেশ কয়েকদিন ধরে কক্সবাজারে ‘নায়ক’ ছবির শুটিং করছেন বাপ্পী চৌধুরী। ওই শুটিং শেষ করে পুরো ইউনিট ঢাকা ফিরলেও বাপ্পী ছিলেন কক্সবাজার। কিছুটা কাজের চাপ কমায় মঙ্গলবার সকালে তিনি ছুটে যান রোহিঙ্গা ক্যাম্পে।

কক্সবাজার শহর থেকে ৫০ কি.মি. দূরে জমাতলিতে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত রোহিঙ্গাদের সাথে সময় কাটান তিনি।

বাপ্পীকে ঘুরে ঘুরে অস্থায়ী রোহিঙ্গা শিবির দেখাতে সাহায্য করে বেসরকারি সংস্থা ব্র্যাকের কর্মীরা।

ঢাকার ফেরার আগেই চ্যানেল আই অনলাইনকে ‘সুইটহার্ট’ ছবির এ নায়ক বলেন, এই প্রথমবার তিনি রোহিঙ্গা শিবিরে গেলেন।

তিনি বলেন, রোহিঙ্গা শিবিরের মধ্যে দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, বাঁশের তৈরি হাজারও ছোট ঘর দেখেছি। সেখানে বাস করছে মিয়ানমারের নির্যাতিন এবং জীবন বাঁচাতে পালিয়ে আসা জনগোষ্ঠী। জেনেছি সেখানে প্রায় ১০ লাখের মতো রোগিঙ্গা বাস করছে।

স্থানীয় ব্র্যাকের লার্নিং সেন্টারে গিয়েছিলেন বাপ্পী। সেখানে ছিল শিশুরা। তাদের সঙ্গেও সময় কাটান তিনি।

বলেন, বাচ্চারা সবাই খুশি। ইংরেজি, বার্মিজ ভাষায় বর্ণমালা (এবিসি) এবং গান গাওয়ায় তাদের সাহসী মনে হয়েছে। আমি লক্ষ করেছি, তাদের শেখার জন্য কোনো লজ্জা নেই, বরং বেশি খুব আগ্রহী। ওইসব শিশুদের সঙ্গে যতক্ষণ ছিলাম পুরো সময় উপভোগ করেছি।

এরপর বাপ্পী গিয়েছিলেন সেখানকার একটি চাইল্ড ফ্রেন্ডলি স্পেসে। সেখানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা দেখেন। শিশুদের সঙ্গে লুডু, ফুটবল খেলায় অংশ নেন।

বাপ্পী বলেন, ওইসব শিশুরা কাগজে রঙ পেন্সিল দিয়ে ফুল, পাখি, মাছ এসব আঁকে। ওদের মধ্যে ভালো প্রতিভা রয়েছে বলে আমার মনে হয়েছে। খুশি হয়ে আমি সবার মধ্যে চকলেট বিতরণ করি। এর ফলে ওরা আরও খুশি হয়। সেখান থেকে চকরাম যান এই নায়ক। ১৪ থেকে ১৮ বছর বয়সী কিশোরী মেয়েদের একটি গ্রুপের সঙ্গে দেখা করেন।

সেখানে তিনি বিবাহ বিচ্ছেদের সমস্যা, শিক্ষার গুরুত্ব, ভবিষ্যতে নিজেদের ক্ষমতায়নে সাহস যোগান। এছাড়া জন্ম নিয়ন্ত্রণ নিয়ে কথা বলেন।

আজকের ভীষণ গরমের প্রচণ্ড উত্তাপের মধ্যেই রোহিঙ্গা ক্যাম্পে যান বাপ্পী। তবে সেখানে গিয়ে অনেক শান্তি পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আমি আনন্দিত যে আমার কারণে সেখানকার অসহায় মানুষগুলো কয়েক ঘণ্টার জন্য আনন্দে পার করেছেন।

তিনি মনে করেন, মানবতাই সবচেয়ে বড় ধর্ম। বলেন, সরকারের ধন্যবাদ জানাচ্ছি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের মানবতা দেখানোর মহানুভবতার পরিচয় দিয়েছেন।

ছবি: মাকছুদুর রহমান

ট্যাগ: বাপ্পী চৌধুরীলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চারদিন কেঁদেছিলেন স্মিথ

পরবর্তী

মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

পরবর্তী
প্রধানমন্ত্রী

মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

সৌম্যকে ফিরিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT