চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোববার খুলছে মক্কার ১৫৬০ মসজিদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ন ২০, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

প্রায় তিন মাস বন্ধ থাকার পর অবশেষে খুলছে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার এক হাজার ৫৬০টি মসজিদ। রোববার ফজরের নামাজের সময় থেকে মসজিদগুলো খুলে দেওয়া হবে।

তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে মুসল্লিসহ সংশ্লিষ্টদের।খুলে দেওয়ার আগে মসজিদগুলো জীবাণুমুক্ত করা হয়েছে। পরিচ্ছন্নতা কাজের জন্য স্বতন্ত্র প্রতিষ্ঠানও নিয়োগ দেওয়া হয়েছে।

সৌদি সরকারের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, মক্কার মসজিদগুলো খুলে দেওয়া হলেও মুসল্লিদের জন্য কিছু শর্ত আরোপ করা হয়েছে। শর্ত হিসেবে প্রত্যেক মুসল্লিকে জায়নামাজ সঙ্গে করে নিয়ে যেতে হবে। নামাজ আদায়ের ক্ষেত্রেও শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

মুসল্লিরা কতটুকু দূরত্বে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন তা নির্ধারণে মসজিদগুলোর কার্পেটে চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে।

এদিকে করোনাভাইরাস মোকাবিলায় সৌদি সরকার দেশজুড়ে যে কারফিউ জারি করেছিল রবিবার থেকে সেটি তুলে নেওয়া হচ্ছে। তবে মক্কা ও জেদ্দায় কারফিউ বহাল থাকবে। গত মে মাসে অন্যান্য শহরের মসজিদগুলো খুলে দেওয়া হলেও মক্কার ক্ষেত্রে সেটি হয়নি। এবার অবশ্য দেশব্যাপী কারফিউ তুলে নেওয়ার দিন থেকেই শর্তসাপেক্ষে খুলছে মক্কার দেড় সহস্রাধিক মসজিদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

বিআরটিএ চেয়ারম্যান ওএসডি

মার্চ ৫, ২০২৬

ঈদযাত্রায় ১৫ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু

মার্চ ৫, ২০২৬

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নতুন আইন উপদেষ্টা নিয়োগ

মার্চ ৫, ২০২৬

সাকিবকে ফেরাতে যৌথভাবে কাজ করছে ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি: আসিফ আকবর

মার্চ ৪, ২০২৬

পরিবার নিয়ে দুশ্চিন্তার মাঝেই এশিয়ান কাপে ব্যস্ত যুদ্ধবিধ্বস্ত ইরানের মেয়েরা

মার্চ ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT