চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সতীর্থ করোনা আক্রান্ত, কেমন আছেন রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ১২, মার্চ ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস সতীর্থ ড্যানিয়েলে রুগানি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবশেষ ২২ ফেব্রুয়ারি লিগ ম্যাচে খেলা এ সেন্টার ব্যাকের করোনা সংক্রমণের কথা নিশ্চিত করেছে সিরি আ চ্যাম্পিয়ন ক্লাবটি।

রুগানির তিনদিন আগে টুইটারে পোস্ট করা একটি ছবি এখন ভয়ের চোরাস্রোত জাগাচ্ছে। তিনদিন আগে মিলানের বিপক্ষে জুভেন্টাসের ২-০তে জয়ের পর ড্রেসিংরুমে স্কোয়াডের সব খেলোয়াড়ের সাথে রুগানির উদযাপনের ওই ছবি ভাবিয়ে তুলেছে ক্লাবকে। শঙ্কা জাগাচ্ছে পুরো দলে করোনা ছড়িয়ে পড়ার। ম্যাচটি দর্শকশূন্য মাঠে খেলা হয়েছিল।

রোনালদো অবশ্য এখন ইতালিতে নেই। জুভদের পক্ষে জানানো হয়েছে, পর্তুগিজ মহাতারকা জন্মভূমিতে ফিরে গেছেন। ঠিকঠাক আছেন। ক্লাবে ফিরবেন পরিস্থিতির উন্নতি হলে।

Banglabid

ইউরোপের দেশগুলোর মধ্যে করোনা আক্রান্ত, সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে ইতালি ভয়াবহ অবস্থায় আছে। সিরি আর চলতি মৌসুমসহ দেশটির সকল প্রকার ঘরোয়া ক্রীড়া ইভেন্ট ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জিসেপ্পে কন্তে।

বৈশ্বিক মহামারী করোনায় ইতালিতে ১২ হাজারের উপর আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে আটশ। ২৪ ঘণ্টায়ই সেখানে মারা গেছেন ১৯৬ জন। ৬ কোটি মানুষকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

অনেক সাবধানতার মাঝেই রুগানির করোনায় আক্রান্ত হওয়ার খবরটি এলো। জুভেন্টাসের পক্ষে বলা হয়েছে, রুগানিকে দল থেকে আলাদা করে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। তার সংস্পর্শে আসা বাকিদেরও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থায় রাখা হয়েছে।

Reneta

ইতালি জাতীয় দলের হয়ে ৭ ম্যাচ খেলা রুগানি নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ভক্তদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। ভালো আছেন জানিয়ে দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসজুভেন্টাসড্যানিয়েলে রুগানিরোনালদোলিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT