চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেমিট্যান্সে ২ শতাংশ প্রণোদনা আরও সহজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫১ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

রেমিট্যান্সে অতিরিক্ত ২ শতাংশ হারে যে নগদ প্রণোদনা দিচ্ছে সরকার, তা যেন গ্রাহক আরও সহজে পান সেজন্য নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে রেমিট্যান্স প্রদানকারী ব্যাংক রেমিটারের কাগজপত্র নিজ দায়িত্বেই যাচাই করে দ্রুত সময়ের মধ্যে প্রণোদনার অর্থ ছাড় করার জন্য রেমিট্যান্স আহরণকারী ব্যাংকের কাছে ‘কনফার্মেশন’ পাঠাবে।

এর ভিত্তিতে রেমিট্যান্স আহরণকারী ব্যাংক রেমিট্যান্স প্রদানকারী ব্যাংক বরাবর প্রণোদনার টাকা ছাড় করবে।

বুধবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতদিন প্রণোদনা দেয়ার ক্ষেত্রে রেমিট্যান্স আহরণকারী ব্যাংক রেমিটারের কাগজপত্র যাচাই করত। রেমিটার যার নামে রেমিট্যান্স পাঠাতেন, তিনি প্রথমে রেমিটারের কাগজপত্র রেমিট্যান্স প্রদানকারী ব্যাংকে জমা দিতেন। রেমিট্যান্স প্রদানকারী ব্যাংক ওই কাগজপত্র যাচাই-বাছাই করার জন্য রেমিট্যান্স আহরণকারী ব্যাংকে পাঠাত। আহরণকারী ব্যাংক সেগুলো যাচাই-বাছাই করে প্রদানকারী ব্যাংকে কনফার্মেশন দেয়ার পর প্রণোদনার টাকা পেতেন গ্রাহকেরা।

বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণের বিপরীতে প্রণোদনা প্রদানের নীতিমালা অনুযায়ী ৫ হাজার ডলার বা ৫ লাখ টাকার বেশি রেমিট্যান্সের ক্ষেত্রে ২ শতাংশ প্রণোদনা সহায়তা দেয়ার ক্ষেত্রে রেমিটারের কাগজপত্রাদি বিদেশের এক্সচেঞ্জ হাউজ থেকে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে।

নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
২ শতাংশ প্রণোদনা সহায়তা গ্রহণের জন্য প্রাপক তার ব্যাংক (প্রদানকারী ব্যাংক) শাখায় রেমিটারের কাগজপত্র জমা দেবে।

রেমিট্যান্স প্রদানকারী ব্যাংক রেমিটারের কাগজপত্র নিজ দায়িত্বে যাচাই করে দ্রুত সময়ের মধ্যে প্রণোদনা সহায়তা ছাড়করণের জন্য রেমিট্যান্স আহরণকারী ব্যাংকের নিকট কনফার্মেশন পাঠাবে।

ওই কনফার্মেশনের ভিত্তিতে রেমিট্যান্স আহরণকারী ব্যাংক রেমিট্যান্স প্রদানকারী ব্যাংক বরাবর প্রণোদনা সহায়তা ছাড় করবে।

রেমিট্যান্স আহরণকারী এবং প্রদানকারী ব্যাংক একই হলে রেমিট্যান্সের প্রাপক হতে রেমিটারের কাগজপত্র সংগ্রহ এবং ওই কাগজপত্র যাচাই রেমিট্যান্স আহরণকারী ব্যাংক নিজেই সম্পাদন করবে।

২০১৯ সালের ১ জুলাই থেকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। অর্থাৎ কোনো প্রবাসী ১০০ টাকা দেশে পাঠালে তার সঙ্গে আরও ২ টাকা যোগ করে মোট ১০২ টাকা পাচ্ছেন সুবিধাভোগী।

তবে ৫ হাজার ডলার বা ৫ লাখ টাকার কম রেমিট্যান্স পাঠালে প্রণোদনার জন্য কোনো কাগজপত্র জমা দিতে হয় না।

ট্যাগ: নগদ প্রণোদনাপ্রবাসী আয়বাংলাদেশ ব্যাংকরেমিট্যান্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘রানা-মুক্তি চার ভাই এক দড়িতে ফাঁসি চাই’

পরবর্তী

মোস্তাফিজের ১৫০ উইকেট

পরবর্তী

মোস্তাফিজের ১৫০ উইকেট

করোনামুক্ত হলেন লক্ষ্মীপুরের ডিসি অঞ্জন চন্দ্র পাল

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT