চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেদওয়ানের গুলিবর্ষণ বিএনপির নেতৃত্বের নির্দেশে কি না খতিয়ে দেখা প্রয়োজন: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ অপরাহ্ণ ১০, মে ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A
তথ্যমন্ত্রী রেদওয়ান গুলিবর্ষণের বিষয়টি নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রেদওয়ানের গুলিবর্ষণ বিএনপি’র শীর্ষ নেতৃত্বের নির্দেশে হয়েছে কি না খতিয়ে দেখা প্রয়োজন।

তিনি বলেন, ‘এলডিপি মহাসচিব রেদওয়ান আহমেদ কুমিল্লায় তরমুজ ছোঁড়ার প্রত্যুত্তরে গুলি ছুঁড়ে আওয়ামী লীগ কর্মীদের আহত করেছেন, সেটি বিএনপির মহাসচিব বা অন্য কোনো শীর্ষ নেতার নির্দেশে করেছেন কি না, তা খতিয়ে দেখা দরকার।’

মন্ত্রী আজ বিকেলে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘কুমিল্লায় এলডিপির মহাসচিব যে ঘটনাটি ঘটিয়েছেন, সেটি অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক। সেখানে আমাদের দলের কর্মীরা জমায়েত হয়েছিলো এবং তিনিই সেখানে গেছেন। একটি তরমুজ ছোঁড়ার প্রত্যুত্তরে তিনি গুলি ছুঁড়েছেন এবং আমাদের দলের দু’জন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হন।’

তিনি বলেন, ‘ফিলিস্তিনের শিশুরা যখন ইসরায়েলী বাহিনীর প্রতি ঢিল ছোঁড়ে, প্রত্যুত্তরে তারা গুলি ছোঁড়ে। আর কুমিল্লায় ঢিলও ছোঁড়েনি, একটি তরমুজ ছুঁড়েছে, তার প্রত্যুত্তরে রেদওয়ান আহমেদ সাহেব গুলি ছুঁড়েছেন। আর রেদওয়ান আহমেদের এই গুলি ছোঁড়ার পক্ষে সাফাই গেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব এবং তিনি আরো নানাধরণের কথা বলেছেন। এখন রেদওয়ান আহমেদ বিএনপির মহাসচিব কিংবা অন্য কোনো শীর্ষ নেতার নির্দেশে গুলি ছুঁড়েছেন কি না, তা খতিয়ে দেখা দরকার। ঘটনাটি তদন্তাধীন, সঠিক তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসবে এবং যারাই দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি’র নানা বক্তব্য প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ‘ইদানিং দেখা যাচ্ছে যে, টিআইবি কথায় কথায় বিবৃতি দেয়। সম্প্রতি দেখা গেলো যে, মধ্যরাতে রেলওয়ের টিটিই নিয়ে একটি ঘটনা ঘটলো, সকাল বেলায় টিআইবি খোঁজ-খবর না নিয়েই বিবৃতি দিয়ে দিলো। এখন টিআইবি আর রিজভী আহমেদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না, কোনো ঘটনা ঘটার আগেই যেমন তিনি বিবৃতি লিখে রাখেন, টিআইবিও কোনো কিছু হওয়ার আগেই বিবৃতি দেয়।’

পরে তথ্যমন্ত্রী রংপুর মহানগর কোতোয়ালি থানার ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেন। রংপুর টাউন হলে আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কায়সার রাশেদ খানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি।

প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. সাংসদ শাজাহান খান, বিশেষ অতিথি হিসেবে সাংসদ এইচ এন আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় সদস্য এড. হোসনে আরা লুৎফা ডালিয়া ও এড. সফুরা বেগম রুনি এবং প্রধান বক্তা হিসেবে রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল সম্মেলনে বক্তব্য রাখেন।

ট্যাগ: ড. হাছান মাহমুদতথ্যমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জানমালের ক্ষতি করলে বিক্ষোভকারীদের প্রতি গুলির নির্দেশ

পরবর্তী

জাবির হলের ছাদ থেকে পড়ে ছাত্র নিহত

পরবর্তী
জাবির হলের ছাদে বন্যার পানি, ছাত্র পানিতে দাঁড়িয়ে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবির হলের ছাদ থেকে পড়ে ছাত্র নিহত

রাজশাহীতে মজুদকৃত ৯২ হাজার লিটার সয়াবিন তেল জব্দের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে মজুদকৃত ৯২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT