চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি সই

রফিকুল বাসার রফিকুল বাসার
৪:০৫ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৬
অর্থনীতি
A A

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাংলাদেশ ও রাশিয়ার সাথে অর্থ ঋণ
চুক্তি সই হয়েছে। রাশিয়ার মস্কোতে আজ মঙ্গলবার দুপুরের পরে এই ঋণ চুক্তি
হয়। রাশিয়াতে অবস্থানরত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন চ্যানেল আই অনলাইনকে চুক্তির বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মেজবাহ উদ্দিন আহমেদ এবং রাশিয়ার পক্ষে উপ অর্থমন্ত্রী স্টরকচ সের্গেই চুক্তিতে সই করেন।
চুক্তির পর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান টেলিফোনে চ্যানেল আইকে বলেন, এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ আরও একধাপ এগিয়ে গেল। এটি একটি ঐতিহাসিক চুক্তি হল। বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে আমরা পারমানবিক বিদ্যুৎ ব্যবহার শুরু করব আশা করি।

চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, ইআরডি সচিব মেজবাহ উদ্দীন ও অতিরিক্ত সচিব আবুল মনসুর মো. ফায়জুল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

Banglabid

এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে খরচ হবে এক হাজার ২৬৫ কোটি ডলার বা এক লাখ কোটি টাকারও বেশি। এরমধ্যে এক হাজার ১৩৮ দশমিক পাঁচ কোটি ডলার অর্থাৎ ৯০ শতাংশ ঋণ নেয়া হচ্ছে রাশিয়ার কাছ থেকে। চুক্তি অনুযায়ী রূপপুরে এক হাজার ২০০ মেগাওয়াটের দুইটি কেন্দ্র স্থাপন করা হবে। এই কেন্দ্রে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে তিন টাকা।

৩০ বছরের মধ্যে ঋণের অর্থ পরিশোধ করতে হবে। ঋণ নেয়ার ১০ বছর পর সুদ শুরু হবে। মূল ঋণের প্রথম কিস্তি ২০২৭ সালের ১৫ই মার্চ পাওয়া যাবে। প্রতি বছরের ১৫ই মার্চ ও ১৫ই সেপ্টেম্বর সমপরিমাণ কিস্তিতে বাংলাদেশ সরকারকে ঋণ শোধ করতে হবে। মূল টাকার সাথে এক দশমিক ৭৫ শতাংশ যোগ করে ঋণের সুদের হার নির্ধারণ করা হবে। তবে সুদের হার বছরে চার শতাংশের বেশি হতে পারবে না।

১৯৬১ সালে রূপপুরে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়। ২০১১ সালের নভেম্বরে রাশিয়ার সাথে সহযোগিতা চুক্তি সই হয়। ২০১৩ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ কেন্দ্রর কাজের উদ্বোধন করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রূপপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘দুজনের ছবি দেখার পর জানতে ইচ্ছে হয়’

পরবর্তী

কল্যাণপুর অভিযান নিয়ে যা বললেন পুলিশ কমিশনার

পরবর্তী

কল্যাণপুর অভিযান নিয়ে যা বললেন পুলিশ কমিশনার

কল্যাণপুর অভিযান নিয়ে যা বললেন পুলিশ কমিশনার

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT