চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল শেষবার ‘ফাইনাল’ হেরেছিল লিভারপুলের বিপক্ষেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ০৩, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

কিয়েভের ফাইনাল হবে রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ সাক্ষাতের ষষ্ঠ-মঞ্চ। ইউরোপিয়ান বা চ্যাস্পিয়ন্স লিগ যে নামেই হোক, দুদলের মুখোমুখি লড়াইতে এগিয়ে থাকা দলটির নামটি আবার লিভারপুল।

দুই জায়ান্ট লিগের দুদলের আগের পাঁচ ম্যাচে একটিও ড্র হয়নি। ফল হয়েছে সবগুলোতেই। লস ব্লাঙ্কোসদের দুই জয়ের বিপরীতে অলরেডদের জয় তিনটিতে।

আগে ১৫বার ফাইনালে উঠে ১২বারই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। তবে এই টুর্নামেন্টের ফাইনালে লস ব্লাঙ্কোসদের সবশেষ হারটা আবার এবারের শিরোপা নির্ধারণী প্রতিপক্ষ লিভারপুলের বিপক্ষেই।

Banglabid

ফ্রান্সের প্যারিস শহরের অন্যতম সেরা স্টেডিয়াম পার্ক দেস প্রিন্সেসে ১৯৮১ সালের ফাইনালে জিতেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের দলটিই। তখন অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের নাম ছিল ইউরোপিয়ান কাপ। ফাইনালে অ্যালান কেনেডির একমাত্র গোলে রিয়ালকে হারিয়ে নিজেদের তৃতীয় শিরোপা জিতেছিল অলরেডরা।

দুদলের শেষ চারটি সাক্ষাত অবশ্য অতি-সাম্প্রতিক। ২০০৮-০৯ মৌসুমে শেষ ষোলোতে মুখোমুখি হয়েছিল রিয়াল-লিভারপুল। তাতে দুই লেগেই স্প্যানিশ জায়ান্টদের হারিয়ে দেয় ইংলিশ দলটি। বার্নাব্যুর প্রথম লেগে ১-০তে জয়ের পর অ্যানফিল্ডের ফিরতি লেগে রিয়ালকে ৪-০তে বিধ্বস্ত করে লিভারপুল।

পরের সাক্ষাতে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল রিয়াল। ২০১৪-১৫ মৌসুমে গ্রুপপর্বেই দেখা হয়েছিল দুদলের। তাতে করিম বেনজেমার জোড়া গোলের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর লক্ষ্যভেদে অ্যানফিল্ডে ৩-০ ব্যবধানে জেতে রিয়াল। ঘরের মাঠের দ্বিতীয় লেগেও জিতেছিল তারা। দলের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন বেনজেমা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin1

সর্বশেষ

১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লক্ষ্মণন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

আগস্ট ১৭, ২০২৬

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT