চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল ম্যাচে নেইমারের বিকল্পও ঠিক করেছে পিএসজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

প্রথমে নেইমারকে পাওয়ার ‘ক্ষীণ’ আশার কথা জানালেও পরে সেই জায়গা থেকে সরে এসেছেন উনাই এমেরি। নেইমার চিন্তার মধ্যেই রিয়ালে বিপক্ষে ম্যাচের জন্য ভেতরে ভেতরে ব্রাজিল তারকার বিকল্পও ঠিক ফেলেছেন পিএসজি কোচ। কে সেই বিকল্প? যে নেইমারের অভাব পূরণ করে দিতে পারেন?

ফরাসি গণমাধ্যমের বরাতে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানাচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে নেইমারের বিকল্প হিসেবে অ্যাঙ্গেল ডি মারিয়াকে শুরুর একাদশে আনতে চাইছেন এমেরি। দলে নিয়মিত না হলেও চলতি মৌসুমের ফর্মই অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে আর্জেন্টাইন তারকাকে।

২০১৮’র শুরু থেকে এ পর্যন্ত প্রথম একাদশ ও বদলি মিলে মোট ৩০ ম্যাচ খেলেছেন ডি মারিয়া। সময়টাতে গোল করেছেন ১৪টি। বিস্ময়কর ব্যাপার, এ সময়ে তার অ্যাসিস্ট আরো বেশি, ১৫টি। এমন ফর্মের পরও মূল একাদশে ডি মারিয়ার অনিশ্চিত থাকা নানা সময়ে প্রশ্নের জন্ম দিয়েছে।

Banglabid

ডি মারিয়া ১৪ গোলের মধ্য আবার সবশেষ ১২ ম্যাচে করেছেন ১০টি গোল। যারমধ্যে আবার একটি হ্যাটট্রিক রয়েছে। শুধু ফর্মই নয়, ডি মারিয়াকে বিবেচনা করা হচ্ছে অন্য কারণেও। ঘরের মাঠে যাদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া পিএসজি, সেই রিয়ালের হয়ে অনেক ম্যাচ খেলার অভিজ্ঞা আছে আর্জেন্টাইন তারকার। লস ব্লাঙ্কোসদের হাঁড়ির খবর খুব ভালভাবেই জানেন তিনি।

মূর্তিকারিগর

রিয়াল ছাড়াও লা লিগার অন্যদলগুলোর বিপক্ষে প্রচুর ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে ডি মারিয়ার। উৎকৃষ্ট উদাহরণ হিসেবে আছে বার্সেলোনা-পিএসজি ম্যাচও। নিজেদের মাঠেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মেসি-নেইমার-সুয়ারেজদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল ডি মারিয়ার প্যারিস সেইন্ট জার্মেইন।

Reneta

নেইমারের বিকল্প হিসেবে ডি মারিয়াকে এগিয়ে রাখায় মৃদু বিতর্কও উঠেছে। বিতর্ক হল, বার্নাব্যুতে প্রথম লেগে যে খেলোয়াড় এক মিনিটও খেলতে পারেননি তাকে কেন ডাকা? তবে এখন দেখার বিষয়, অপ্রত্যাশিতভাবে ডাক পেলে সাবেক ক্লাবের বিপক্ষে কী ক্যারিশমা দেখাতে পারেন ডি মারিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজি
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

‘বাংলাদেশে ই-কমার্স: সমস্যা ও সম্ভাবনা’ বইয়ের মোড়ক উন্মোচন

পরবর্তী

৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

পরবর্তী
বিসিএস

৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

আটক

৩ লাখ পিস ইয়াবাসহ ৬ রোহিঙ্গা আটক

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT