চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালে সুখ খুঁজছেন রোনালদো!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমানোর পর সাবেক ক্লাবের সঙ্গে যোগাযোগ ছেড়েই দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে টপকে লুকা মদ্রিচের ব্যালন ডি’অর জয়ের পেছনে রিয়ালের ষড়যন্ত্র খুঁজেছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড ও তার বোন, যেটা তার সাবেক সতীর্থরা ভালো চোখে দেখেননি। কেবল মার্সেলো বাদে রোনালদোর সঙ্গে বাদবাকি রিয়াল সতীর্থরাও খুব একটা যোগাযোগ রাখতেন না।

তবে সাম্প্রতিক দিনগুলোতে রোনালদো-রিয়াল ভাঙা সম্পর্ক জোড়া লেগেছে বলে জানাচ্ছে স্প্যানিশ গণমাধ্যমগুলো। সেই সম্পর্ক ধরে পর্তুগিজ তারকা রিয়ালে নতুন করে প্রবেশের পথ খুঁজছেন বলে খবর মার্কার।

সাবেক ক্লাবের সঙ্গে সিআর সেভেনের সম্পর্ক জোড়া লাগে গত মার্চে, এল ক্ল্যাসিকোর পর। বার্নাব্যুতে বার্সেলোনাকে হারানোর পর নিজ থেকে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে ফোন দেন রোনালদো, জানান রিয়াল সঠিক পথেই আছে।

এরপরে ইটালিয়ান গণমাধ্যমগুলো জানাচ্ছে, উচ্চ পারিশ্রমিক এড়াতে আগামী মৌসুমে রোনালদোকে বিক্রি করে দিতে পারে জুভেন্টাস। সেই সূত্র ধরে ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড কোথায় কোথায় যেতে পারেন সেই তালিকায় যেমন তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের নাম আছে, তেমনি শোনা যাচ্ছে রিয়ালের নামও। মাদ্রিদে ফেরার জন্য ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে চাইছেন সিআর সেভেন, এমনটাই এখন গুঞ্জন।

তবে ইটালি ছাড়তে একটু কষ্টই হবে রোনালদোর জন্য কারণ এখানকার মত কর ব্যবস্থা স্পেন-ইংল্যান্ডে পাওয়া বেশ কঠিন। খেলোয়াড়ের বেতন যত বেশিই হোক না কেন ইটালির নিয়ম অনুযায়ী ১ লাখ ইউরোর বেশি কর গুণতে হয় না কাউকে। অন্যদিকে স্পেন-ইটালিতে মূল বেতনের প্রায় সমপরিমাণ অর্থ গুণতে হয় খেলোয়াড়দের যেকারণে অনেকেই ইটালিতে এসে খুঁটি গেড়ে বসে থাকেন।

তবে যাই হোক, রোনালদো রিয়ালে ফিরতে পারলে নাকি খুশিই হবেন। অবশ্য রিয়াল সেটা চাইছে না। প্রথমত, এই মুহূর্তে রোনালদোর পেছনে কাড়ি কাড়ি অর্থ ঢালার ইচ্ছে নেই তাদের, দ্বিতীয়ত ক্লাবটি মনে করে যে চলে গেছে তাকে ফিরিয়ে আনাটা বুদ্ধিমানের কাজ হবে না। যদিও তাদের এই ভাবনা যে ঠিক নয় সেটা জিনেদিন জিদান প্রমাণ করে দিয়েছেন, দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে এসেই নড়বড়ে অবস্থানে থেকে রিয়ালকে জিতিয়েছেন লা লিগা শিরোপা। রোনালদো হয়তো সেই আশাতেই ফিরতে চাইছেন বার্নাব্যুতে।

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪.৪১

পরবর্তী

ফেসবুকে প্রধানমন্ত্রীর সেলাই ও মাছ ধরার ছবি ভাইরাল

পরবর্তী

ফেসবুকে প্রধানমন্ত্রীর সেলাই ও মাছ ধরার ছবি ভাইরাল

তাকে নিয়ে হইচই, রোহিত কিছুই জানেন না!

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT