চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের কারণেই ব্যালন ডি’অর পাননি রোনালদো!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে সোমবার লিওনেল মেসির হাতে উঠেছে রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর, তাতে আপত্তি নেই জর্জিও কিয়েল্লিনির। জুভেন্টাস ডিফেন্ডারের দাবি, গত বছরই মেসিকে পেছনে ফেলতে পারতেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তার জুভ সতীর্থ রোনালদো। কিন্তু রিয়াল মাদ্রিদের হস্তক্ষেপে তা হয়নি!

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে পাড়ি জমান রোনালদো। তার আগে রিয়ালকে জিতিয়ে গেছেন টানা তৃতীয় ও ১৩তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ছিলেন ষষ্ঠ ব্যালন ডি’অর জয়ের দৌড়েও।

সবাইকে অবাক করে গত মৌসুমে ব্যালন ডি’অর জিতে নেন রোনালদোর সাবেক রিয়াল সতীর্থ লুকা মদ্রিচ। তাতে ইউরোপ সেরার মঞ্চে অবসান ঘটে দীর্ঘ ১০ বছরের মেসি-রোনালদোর আধিপত্যের। ২০১৮ সালের আগে দশ বছরে পাঁচটি করে ব্যালন ডি’অর জিতেছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

Banglabid

রোনালদো এবারও ছিলেন সেরা তিনের তালিকায়। মেসি ও লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের পেছনে থেকে হয়েছেন তৃতীয়। এবার মেসি জেতাতে আক্ষেপ নেই কিয়েল্লিনির, মিলানে সিরি আর সেরা খেলোয়াড় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার দাবি, গতবার রোনালদোর হাতে ব্যালন ডি’অর না ওঠার পেছনে ছিল রিয়ালের গভীর ষড়যন্ত্র!

‘মেসি এই বছর জিতেছে সেটা ঠিক আছে। তবে আসল চুরিটা হয়েছে গত বছর। রিয়াল মাদ্রিদ সিদ্ধান্ত নিয়েছিল যে ক্রিস্টিয়ানোর হাতে ব্যালন ডি’অর উঠবে না। বিষয়টা ভীষণ অদ্ভুত।’

‘রিয়াল চায়নি ক্রিস্টিয়ানো আবারও জিতুক কারণ সে আর তখন তাদের খেলোয়াড় ছিল না!’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোব্যালন ডি”অররিয়াল মাদ্রিদলিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬

ভক্তের ব্যানার দেখে থামলেন তারেক রহমান

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT