চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিস্ট স্পিনে সাকিবের অ্যাকুরেসির প্রশংসায় ম্যাথুজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৯ অপরাহ্ণ ১৬, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: করোনামুক্ত হয়েই সাকিব আল হাসানের টেস্ট খেলতে নেমে পড়ার ঘটনায় বিস্মিত না হয়ে পারেননি কেউ। ক্রিকেট থেকে মাসখানেকের বিরতির পর মাত্র ৩০ মিনিটের ব্যাটিং অনুশীলন দিয়েই ৫ দিনের ম্যাচ খেলার ঘটনা ক্রিকেট বিশ্বে খুব বেশি থাকার কথা নয়।

সাকিব মানেই নতুন নতুন বিস্ময়, চমক! যা দেখিয়েই চলেছেন তিনি। মাঠের বাইরের নানা ঘটনায় যেমন আলোচিত এ অলরাউন্ডার তেমনি মাঠে তার পারফর‌ম্যান্সও সবসময় দেয় আলোচনার খোরাক।

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথমদিন সবচেয়ে কিপটে বল করে আলোচনায় ছিলেন সাকিব। দ্বিতীয় দিন রিস্ট স্পিন করেও চমকে দেন সবাইকে। ইনিংসে ৩ উইকেট শিকারের পাশাপাশি বাঁহাতি লেগ স্পিনেও সফল হন। কঠিন এ শিল্পে বলের উপর নিয়ন্ত্রণ ছিল দারুণ। তার বোলিংয়ে চাপে ভুগেছেন সফরকারী ব্যাটাররা।

১৯৯ রানের ইনিংস খেলার পথে সাকিবের অসংখ্য বলে মুখোমুখি হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। খেলেছেন রিস্ট স্পিনও। নতুন ভ্যারিয়েশন দেখে অবাক এ লঙ্কান। অ্যাকুরেসি ঠিক থাকায় আরও বেশি অবাক ম্যাথুজ।

দিনের খেলা শেষে তিনি বললেন, ‘অবশ্যই সাকিব খুব অভিজ্ঞ খেলোয়াড়। সে যেমন বলই করুক আলো কেড়ে নিতে পারে। প্রথমবার সাকিবকে রিস্ট স্পিন বল করতে দেখলাম। যেটাকে চায়নাম্যান বলা হয়। সে এটাতেও বেশ নিখুঁত ছিল। অভিজ্ঞতা দিয়ে সে নতুন কিছু নিয়ে এসেছে। সে খুব দুর্দান্ত বল করেছে।’

প্রত্যাবর্তনে সাকিব সবসময় অনবদ্য, প্রাণবন্ত। বড় বিরতির পর টেস্টে তার এভাবে ফেরা যেন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল, অন্য ধাতু দিয়ে গড়া তারকা তিনি।

ট্যাগ: চট্টগ্রাম টেস্টবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমুমিনুলম্যাথুজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পাপ পুণ্য’ নিয়ে যা বললেন শিল্পীরা

পরবর্তী

ফিলিস্তিনে সাংবাদিক শিরিন হত্যাকাণ্ডের নিন্দায় বাংলাদেশ

পরবর্তী
স্মার্ট নারী সৈকত পাশে সানগ্লাস পরে হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনে সাংবাদিক শিরিন হত্যাকাণ্ডের নিন্দায় বাংলাদেশ

জনসমাগমের মধ্যে নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু একদিনের পেট্রোল মজুদ আছে: রনিল বিক্রমাসিংহে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬

১০ মিলিয়নে গ্যাব্রিয়েল জেসাসকে আনছে বার্সেলোনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT