চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিফাত হত্যা: সাংসদ পুত্রকে আসামি না করায় ক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ, বরগুনা
A A
রিফাত হত্যা-মামলা-মিন্নির জামিন

বরগুনায় রিফাত শরিফ হত্যা মামলায় সাংসদ পুত্র সুনাম দেবনাথকে আসামি না করায় ক্ষোভ প্রকাশ করেছেন এই মামলায় গ্রেপ্তার হওয়া আসামিরা।

মঙ্গলবার দুপুরে আদালত থেকে ফেরার সময় আসামিরা সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন।

রিফাত শরিফ হত্যা মামলায় গ্রেপ্তারের ৫০ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার বরগুনা জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।

ওই মামলায় গ্রেপ্তার অন্য ১৪ আসামীকেও আদালতে হাজির করা হয় এদিন। আদালত চত্বর থেকে কারাগারে নেওয়ার সময় আসামিরা সুনাম দেবনাথ কেন আসামী নয় এমন প্রশ্ন তোলেন তারা।

গ্রেপ্তার ৬ আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী। আগামী ১৮ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানীর তারিখ ধার্য করা হয়েছে।

৫০ দিন কারাবাসের পর বিকেল ৪টা ৩৩ মিনিটে মুক্তি পান আয়েশা সিদ্দিকা মিন্নি। সেসময় জেল গেটে মিন্নির আইনজীবী মাহাবুবুল বারী আসলাম এবং মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোরসহ পরিবারের সদস্যরা ছিলেন।

জামিন আদেশের কপি মঙ্গলবার দুপুর ১২টার দিকে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছানোর পর মিন্নির আইনজীবী মাহাবুবুল বারী আসলাম জামানতনামা দাখিল করেন। ৩টা ৪৮ মিনিটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামানতনামায় স্বাক্ষরের পর ৩টা ৫৫ মিনিটে কারাগারে জামিনের আদেশের কপি পৌঁছে।

আদালতের নির্দেশ থাকায় মিন্নি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বললেও তার বাবা কথা বলেন।

মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে মিন্নির মুক্তিতে তারা খুশি। মিন্নির জামিন ধরে রাখতে হলে অবশ্যই হাইকোর্টের শর্ত মানতে হবে।

ট্যাগ: আয়েশা সিদ্দিকা মিন্নিরিফাত হত্যারিফাত হত্যা মামলাসুনাম দেবনাথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এ বছর বিপিএল হচ্ছে না: অর্থমন্ত্রী

পরবর্তী

সিরিজ নিউজিল্যান্ডের

পরবর্তী

সিরিজ নিউজিল্যান্ডের

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT