চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিফাত হত্যা: চার্জশিট আমলে নিয়ে পলাতক ৯ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ, বরগুনা
A A

হাসান ঝন্টু: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিট আমলে নিয়েছেন আদালত। শুনানি শেষে পুলিশের দেয়া চার্জশিট আদালত গ্রহণ করে পলাতক ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বুধবার সকালে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনে থাকা নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি ও ২৪ নম্বর আসামি আরিয়ান শ্রাবনসহ কারাগারে থাকা ৭ আসামিকে আদালতে আনা হয়। পরে আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী দুপুর ২টায় শুনানিতে ওই পরোয়ানা জারি করেন।

অন্যদিকে এসংক্রান্ত একটি মামলার তারিখ আগামী ৯ অক্টোবর এবং আরেকটি মামলার (শিশু অপরাধী) তারিখ ২২ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।

Banglabid

আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম জানান: এ মামলায় ২৪ জনকে অভিযুক্ত করে গত পহেলা সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো: হুমায়ূন কবির। যার মধ্যে আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরবর্তীতে আয়েশা সিদ্দিকা মিন্নি ও ২৪ নম্বর আসামি আরিয়ান শ্রাবন আদালত থেকে জামিন পায়। তবে চার্জশিটভুক্ত ৯ আসামি এখনও পলাতক রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে ৭ জন বরগুনা জেলা কারাগারে এবং বাকি ৬ জন যশোর কিশোর সংশোধন কেন্দ্রে রয়েছে।

গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের মূল ফটকের পাশে রিফাতকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কয়েকজন যুবক। সেসময় নানাভাবে নিজেকে রক্ষার চেষ্টা করেও বাঁচতে পারেনি রিফাত।

Reneta

হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রিফাতকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রিফাত বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মাইঠা-লবণগোলা এলাকার দুলাল শরীফের ছেলে।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায় কয়েকজন যুবক রিফাতকে ধারালো অস্ত্র দিয়ে একের পর আঘাত করছে। আর তাদের হাত থেকে স্বামীকে রক্ষার চেষ্টা করছেন রিফাতের স্ত্রী। তিনি চিৎকার করে সাহায্য চাচ্ছেন। কিন্তু কাউকে তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসতে দেখা যায়নি।

রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে তার বাবা বাদি হয়ে মামলা করেন।

নানা নাটকীয়তার পর ১৬ জুলাই এই ঘটনায় ‘সম্পৃক্ততা পাওয়ায়; রিফাতের স্ত্রী মিন্নিকেও গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দেন তিনি। তবে মিন্নির পরিবারের দাবি, এই মামলায় প্রভাবশালীদের আড়াল করতেই তাকে ফাঁসানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিযোগপত্রআদালতপুলিশবরগুনারিফাত হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিন্তিত জ্যোতি!

পরবর্তী

ছাত্রলীগের প্রসঙ্গ উঠতেই রেগে আগুন কাদের

পরবর্তী

ছাত্রলীগের প্রসঙ্গ উঠতেই রেগে আগুন কাদের

শ্রমিক বেশে আত্মগোপনে শতকোটি টাকার প্রতারক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও হাসপাতালে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নাবিল

আগস্ট ২১, ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবি: সংগৃহীত।

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স ও সুইজারল্যান্ড

আগস্ট ২১, ২০২৬

খেলাপি ঋণ আদায়ে নতুন নীতিমালায় কী আছে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবার সিআইসির মহাপরিচালক নারী কর্মকর্তা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT