চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে রাজী নন অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ণ ২৩, জুন ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A
অর্থমন্ত্রী রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার ৪ বছর পেরিয়ে গেলেও এই সংক্রান্ত সরকারি তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, এ বিষয়ে মামলা এখনও চলমান, তাই কোনো মন্তব্য করবো না।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আজ ১৮তম অর্থনৈতিক বিষয়ক ও ২২তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থনৈতিক সংক্রান্ত সভায় একটি এজেন্ডা এবং ক্রয় সংক্রান্ত কমিটির সভায় ১৬টি প্রকল্পের বিপরীতে মোট ব্যয় হবে ১ হাজার ৩৯ কোটি ৩ লাখ ৩২ হাজার ৮৬৮টাকা।

বৈঠক শেষে রিজার্ভ চুরির বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, চুরি হয়ে যাওয়া টাকার বিষয়ে আমরা আইনি প্রক্রিয়ায় গেছি। যারা এর সঙ্গে সম্পৃক্ত বা আমাদের চিন্তায় যারা ছিল, তাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি। সেই মামলা এখনও চলমান। এখন এ বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয়। সেজন্য আমি কোনো মন্তব্য করব না।

ভারতের কাছ থেকে টিকা নিতে না পারলে টাকা ফেরত আনা হবে কীভাবে জানতে চাইলে তিনি বলেন, এটা দেখভাল করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। চুক্তি অনুযায়ী কত দিন সময় নিয়েছিল সেটি দেখতে হবে। ভারতেরও টিকা প্রয়োজন। সেসব কারণ বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। অবশ্যই এটা ঠিক, তারা টিকা দিতে না পারলে টাকা ফেরত দেবেই।

সংসদীয় কমিটিতে বলা হয়েছে, প্রতিটি সার্জিক্যাল মাস্ক ৩৫৬ টাকা দরে কেনা হয়েছে, এগুলো সরাসরি ক্রয় পদ্ধতিতে। কেবিনেট কমিটি তদারকি করলে ২ থেকে ১০ টাকার মাস্ক কীভাবে ৩৫৬ টাকা দিয়ে কেনা হয়?

এমন প্রশ্নের জাবাবে মন্ত্রী বলেন, প্রত্যেক মন্ত্রণালয়কে যেভাবে বরাদ্দ দেয়া হয় তেমনি তাদের ক্রয় করার সুযোগও আছে। তারা নির্দিষ্ট সীমার মধ্যে কিনতে পারে, সেই সীমা যখন অতিক্রম হবে তখন আমাদের কমিটিতে আসবে। তার আগে মন্ত্রণালয় যথাযথ কর্তৃপক্ষ, তাদের ক্রয়ের ক্ষমতা রয়েছে।

নতুন অর্থবছরে সামষ্টিক অর্থনীতিতে কী ধরনের চ্যালেঞ্জ দেখছেন এবং নতুন অর্থবছরের পরিকল্পনা কী।

এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, চ্যালেঞ্জ অনেক, চ্যালেঞ্জ নেই তা বলব না। আমরা চ্যালেঞ্জগুলোকে সবসময় সুযোগ হিসেবে চিন্তা করি। কারণ ইতিহাস থেকে দেখেছি অর্থনৈতিক দিক থেকে যখনই কোনো চ্যালেঞ্জ আসে তখনই সুযোগ অনেক বেড়ে যায়।

তিনি বলেন, বর্তমানে আমরা চলতি অর্থবছরের শেষের দিকে আছি। বছরের শুরুর তুলনায় শেষের দিকে সামষ্টিক অর্থনীতির গতিবিধি অনেক ঊর্ধ্বমুখী। অনেকেই ধারণা করেছিলেন প্রবৃদ্ধি অর্জন করতে পারব না, কিন্তু সেটা অর্জন করতে পেরেছি। প্রধানমন্ত্রীর সময়োপযোগী সিদ্ধান্তের কারণে এটি সম্ভব হয়েছে। রাজস্ব অর্জন ছিল প্রধান সমস্যা। রাজস্ব অর্জনে প্রবৃদ্ধি এখন ১৭ শতাংশ। রপ্তানিতেও ১৪ শতাংশ প্রবৃদ্ধি। রিজার্ভের পরিমাণও ৪৬ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই করছে, এ মাসেই ৪৬ বিলিয়ন ডলার হয়ে যাবে। রেমিট্যান্সের পরিমাণ ২৫ বিলিয়ন ডলার, গত বছর ১৮ বিলিয়ন ডলার ছিল।

ঘাটতি বাজেট বাস্তবায়নে সামনে কোনো চ্যালেঞ্জ দেখছেন কি না জানতে চাইলে তিনি বলেন, বাজেট ঘাটতি এ বছর পৃথিবীর সব দেশই অনুসরণ করছে। আমাদের বাজেট ঘাটতির পরিমাণ জিডিপির ৬ দশমিক ২ শতাংশ। যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ১৮ দশমিক ৭২ শতাংশ, ভারতের ১৩ দশমিক ০৭ শতাংশ, জাপানের ১২ দশমিক ৯ শতাংশ, চীনের ১১ দশমিক ৮৮ শতাংশ, ইন্দোনেশিয়ার ৮ দশমিক ৯৬ শতাংশ এবং ভিয়েতনামের ৬ দশমিক ২ শতাংশ। ধনী অথবা ধনী নয়, উন্নয়নশীল অথবা উন্নত দেশের সবাই কিন্তু এই বাজেট ঘটতি নিয়েই এগিয়ে যাচ্ছে।

ট্যাগ: করোনার টিকাজিডিপিবাজেটরিজার্ভ চুরিসার্জিক্যাল মাস্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টানাটানির জয়ে শিরোপার পথেই প্রাইম ব্যাংক

পরবর্তী

শামীমের স্কিলে প্রধান নির্বাচকের আস্থা

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শামীমের স্কিলে প্রধান নির্বাচকের আস্থা

অনুভূতির আওয়ামী লীগ, জনগনের আস্থার প্রতীক

সর্বশেষ

১০ মিলিয়নে গ্যাব্রিয়েল জেসাসকে আনছে বার্সেলোনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT