চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রায় পক্ষে গেলে ‘ঐতিহাসিক’ বিপক্ষে গেলে বলে ‘ফরমায়েশি’

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৪:৪২ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, আদালত
A A
Supreme Court

কোনো রায় পক্ষে গেলে ‘ঐতিহাসিক’ আর বিপক্ষে গেলে ‘ফরমায়েশি’ বলা হয় উল্লেখ করে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেছেন, ‘আমাদের সবার দায়িত্ব আদালতের মর্যাদা রক্ষা করা।’

বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তরের অভিযোগের সত্যতা অনুসন্ধান সংক্রান্ত বিচারাধীন বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গণমাধ্যমে খবর প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে এস আলম গ্রুপের আবেদনের শুনানিতে চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম একথা বলেন।

শুনানির একপর্যায়ে এস আলমের পক্ষের আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কেসি বলেন, ‘আমাদের মনে হচ্ছে এস আলম নিয়ে একটা মিডিয়া ট্রায়াল হচ্ছে।’

Banglabid

তখন আদালত বলেন, ‘সবাই আমরা ট্রায়ালের শিকার। কোনো রায় পক্ষে গেলে ঐতিহাসিক আর বিপক্ষে গেলে বলা হয় ফরমায়েশি রায়। তবে আমাদের সবারই দায়িত্ব আদালতের মর্যাদা রক্ষা করা।’

আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম. ইনায়েতুর রহিম বলেন, ‘দুর্নীতির তথ্য পেলে গণমাধ্যম রিপোর্ট করবে সেটাই তো স্বাভাবিক। এখানে নিষেধাজ্ঞা দেওয়ার সুযোগ কোথায়? তবে প্রকাশিত রিপোর্ট সত্য না মিথ্যা কিংবা উদ্দেশ্যপ্রণোদিত কিনা সেটা বিচার করার জন্য সুনিদ্দিষ্ট আইন ও বিধান রয়েছে। তবে সবারই নীতিমালা মেনে চলা উচিত।’

আজকে শুনানিতে দুদকের পক্ষের আইনজীবী খুরশিদ আলম খান আদালতকে বলেন, ‘গণমাধ্যমের রিপোর্ট হলো আমাদের দুদকের অন্যতম সোর্স। প্রায় ৫০ ভাগ অনুসন্ধান আমরা গণমাধ্যমের সূত্র ধরে করে থাকি। তাই মিডিয়ায় সংবাদ প্রকাশের ওপর (বার) নিষেধাজ্ঞা দেয়া হলে সেটার প্রভাব আমাদের দুদকের ওপর পড়বে।’

Reneta

সংবাদ প্রকাশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার দেওয়ার মতো কোনো প্রাথমিক উপাদান দেখতে পাচ্ছি না উল্লেখ করে একপর্যায়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার আদালত গণমাধ্যমে খবর প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে এস আলম গ্রুপের আবেদন নথিভুক্ত করার আদেশ দেন। সেই সাথে আদালত আদেশে বলেন, আবেদনকারীরা ইচ্ছাপোষণ করলে নথিভুক্ত আবেদনটি ৮ জানুয়ারি আপিল বিভাগে নির্ধারিত ‘স্ট্যাটাসকো’র শুনানির সাথে একসাথে শুনানি করতে পারবেন।

আদালতে এস আলম গ্রুপের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার আজমালুল হোসেন কেসি। আর দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান।

‘এস আলমের আলাদিনের চেরাগ’ শিরোনামে গত ৪ আগস্ট ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চের নজরে আনলে আদালত স্বপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেন। হাইকোর্ট তার আদেশে এস আলম গ্রুপের বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তরের অভিযোগের সত্যতা অনুসন্ধানের নির্দেশ দিয়ে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তবে হাইকোর্টের নির্দেশের ওপর আগামী ৮ জানুয়ারি পর্যন্ত ‘স্ট্যাটাসকো’ দিয়ে বিষয়টি ওইদিন আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে এস আলমের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত গত ২৩ আগস্ট ‘স্ট্যাটাসকো’র আদেশ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এস আলম গ্রুপসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ১৮০ দিন পূর্তিতে নতুন ‘ই-বুক’ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT