চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাসায়নিক ভরা জাহাজে আগুন, শ্রীলঙ্কায় এসিড বৃষ্টির আশঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ২৯, মে ২০২১
আন্তর্জাতিক
A A
রাসায়নিক ভরা জাহাজে আগুন, ধোঁয়া ও অগ্নিকুণ্ড দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কলম্বো সমুদ্রতীরে গত সপ্তাহে সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজে আগুন ধরে যাওয়ায় নির্গত হওয়া নাইট্রোজেন ডাই-অক্সাইডের কারণে শ্রীলঙ্কায় হালকা এসিড বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে শ্রীলঙ্কার শীর্ষ পরিবেশবিদরা।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার ক্ষেত্রে জনগণকে সতর্ক থাকতে বলেছেন তারা।

এমভি এক্সপ্রেস পার্ল নামের কার্গো জাহাজটি রাসায়নিক ও কসমেটিকসের কাঁচামাল নিয়ে ভারতের গুজরাটের হাজিরা থেকে কলম্বো বন্দরে যাচ্ছিল। কলম্বো উপকূল থেকে ৯.৫ নটিক্যাল মাইল দূরে তাতে আগুন ধরে যায়।

Banglabid

গত ২০ মে থেকে কলম্বো বন্দরের বাইরে জাহাজটি নোঙ্গর করা ছিল।

জাহাজটির ট্যাঙ্কে থাকা ৩২৫ মেট্রিক টন জ্বালানি ছাড়াও এমভি একপ্রেস পার্লে ১,৪৮৬টি কন্টেইনারে ২৫ টন বিপজ্জনক নাইট্রিক অ্যাসিড ছিল।

মেরিন এনভায়রন প্রটেকশন অথরিটি’র (এমইপিএ) চেয়ারপারসন ধারশানি লাহান্দাপুরা বলেন, আমরা পর্যবেক্ষণ করেছি এমভি এক্সপ্রেস পার্ল থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইডের নির্গমন খুবই প্রবল। যেহেতু বর্ষার মৌসুমে এই গ্যাস নির্গমন হলো। ফলে হালকা এসিড বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে।

Reneta

কর্মকর্তারা বলছেন, বিশেষ করে উপকূলীয় এলাকার আশপাশের মানুষদের বেশি সতর্ক থাকতে হবে এবং কোনোভাবেই এই সময়ে বৃষ্টিতে ভেজা যাবে না।

এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং দূষণের ঝুঁকি এড়াতে সমুদ্রতীর পরিচ্ছন্ন করার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে এমইপিএ। জাহাজটির এখন আর দুই ভাগে ভেঙে পড়ার ভয় নেই এবং সেটি বেশ স্থির আছে।

মঙ্গলবার ফায়ার এলার্ম পেয়েই জাহাজে থাকা ২৫ জন ভারতীয়, চীনা, রাশিয়ান ও ফিলিপিনো ক্রুদের উদ্ধার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহাজশ্রীলঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রসূতি মায়ের বিষণ্ণতা একটি মানসিক রোগ

পরবর্তী

করোনা পজিটিভ ইমরুল ও তুষার

পরবর্তী
ইমরুল কায়েস জিমে ও ক্রিকেট মাঠে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা পজিটিভ ইমরুল ও তুষার

জনপ্রিয় সংবাদ portal চ্যানেল আই অনলাইন এর ছবি, জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আরও ৩৮ জনের মৃত্যু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর পরিবার ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি: ১ জন গ্রেপ্তার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT