চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবেয়া খাতুনের গল্পে সপ্তাহব্যাপী ৭ নাটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ন ২১, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

বাংলা সাহিত্যের অন্যতম লেখক কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। সদ্য প্রয়াত এই মহীয়সী নারীর গল্পে বিভিন্ন সময় নির্মিত হয়েছে অসংখ্য নাটক ও চলচ্চিত্র। সেখান থেকে বাছাই করে সপ্তাহব্যাপী চ্যানেল আইয়ে ‘রিন লিকুইড-হৃদয়ের আয়নায়’ দেখানো হবে সাতটি নাটক।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়, স্বাধীনতা পুরস্কার, একুশে পদকসহ অসংখ্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত রাবেয়া খাতুনের লেখা গল্পে বাছাই করা নাটক নিয়ে ২২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী চ্যানেল আইয়ের বিশেষ প্রদর্শনী চলবে। নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৭টা ৫০ মিনিটে।

সপ্তাহব্যাপী রাবেয়া খাতুনের গল্পে সাতটি নাটক হলো: নাটকীয় বাস্তব, প্রিয়ন্তীর জন্য একটু ভালোবাসা, ক্রিস্টালের রাজহাঁস, অমিত্রাক্ষর, আপোষ, মমি এবং সেতু।

নাটকীয় বাস্তব:
রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নির্মিত ‘নাটকীয় বাস্তব’ এর নাট্যরূপ ও পরিচালনা করেছেন বরেণ্য অভিনেতা-পরিচালক আবুল হায়াত। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছন তিশা, সাজ্জাদ, নাদীয়া খানম, লিনা ফেরদৌসী, আবুল হায়াত প্রমুখ। চ্যানেল আইয়ে ২২ জানুয়ারি রাত ৭টা ৫০ মিনিটে দেখানো হবে নাটকটি।

প্রিয়ন্তীর জন্য একটু ভালোবাসা:
‘প্রিয়ন্তীর জন্য একটু ভালোবাসা’ চ্যানেল আইতে দেখানো হবে ২৩ জানুয়ারি রাত ৭টা ৫০ মিনিটে। রাবেয়া খাতুনের গল্পে চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আবুল হায়াত। এ নাটকে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, অ্যালেন শুভ্র, সুষমা, শাহনাজ সুমী, আবুল হায়াত, শিরিন আলম, সৈয়দ হাসান ইমাম প্রমুখ।

ক্রিস্টালের রাজহাঁস:
‘ক্রিস্টালের রাজহাঁস’ প্রচার হবে ২৪ জানুয়ারি। মাসুম শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এ নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, মুনিরা মিঠু প্রমুখ।

Reneta

অমিত্রাক্ষর:
রাবেয়া খাতুনের উপন্যাসের গল্প নিয়ে আবুল হায়াত নির্মাণ করেছেন নাটক ‘অমিত্রাক্ষর’। যা চ্যানেল আইতে প্রচার হবে ২৫ জানুয়ারি।অভিনয়ের পাশাপাশি এর নাটকের চিত্রনাট্যও করেছেন আবুল হায়াত। মূল চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন ও সাজ্জাদ।

আপোষ:
‘আপোষ’ নাটকটি চ্যানেল আইতে দেখানো হবে ২৬ জানুয়ারি। এটি নির্মাণ করেছেন প্রবীণ অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত। এ নাটকে অভিনয় করেছেন শবনম ফারিয়া, শিল্পী সরকার অপু, তারিক আনাম খান, আবুল হায়াত প্রমুখ।

মমি:
রাবেয়া খাতুনের গল্পে এই নাটকটিও পরিচালনা করেছেন আবুল হায়াত। একইসঙ্গে এই নাটকে অভিনয়ও করেছেন আবুল হায়াত। এছাড়াও এই নাটকে আরো অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও শবনম ফারিয়া। নাটকটি দেখানো হবে ২৭ জানুয়ারি রাত ঠিক ৭টা৫০ মিনিটে।

সেতু:
রাবেয়া খাতুনের গল্পে নাটক ‘সেতু’ নির্মাণ করেছেন অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত। এ নাটকে অভিনয় করেছেন রওনক হাসান, টয়া, আবুল হায়াত, শিল্পী সরকার অপু, আল মামুন প্রমুখ। নাটকটি প্রচার হবে ২৮ জানুয়ারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিত্রাক্ষরআবুল হায়াতআল মামুনউপন্যাসকথাসাহিত্যগল্পচ্যানেল আইটয়াতিশানাটকপ্রয়াতমমিরওনক হাসানরাবেয়া খাতুনলিড বিনোদনশিল্পী সরকার অপুসাজ্জাদসিনেমাসেতু
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্কার

হৃদরোগের কারণে অবসর নিলেন ব্রাজিলের অস্কার

এপ্রিল ৫, ২০২৬

শপিংমল ও দোকান বন্ধের সময় সূচি নিয়ে নতুন সিদ্ধান্ত

এপ্রিল ৫, ২০২৬

পুকুর থেকে উদ্ধার ব্যারেলভর্তি জ্বালানি তেল

এপ্রিল ৫, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এপ্রিল ৫, ২০২৬

‘একটি বাংলাদেশ’ শিরোনামে কাব্য কুহুকের আবৃত্তি প্রযোজনা

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT