চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবির অতিথি ভবন কেনায় ‘দুর্নীতি’

সুব্রত গাইন সুব্রত গাইন
৬:১০ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২০
- সেমি লিড, শিক্ষা
A A

রাজধানীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অতিথি ভবন কেনায় ১০ কোটি টাকার দুর্নীতি হয়েছে অভিযোগ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সমাজের একাংশ।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের সামনে এই কর্মসূচি পালন করে। এসময় তারা দুর্নীতির সাথে জড়িতদের শাস্তির দাবি করেন।

মানববন্ধনে প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক এম মজিবুর রহমান বলেন, অতিথি ভবন ক্রয়ে বিশ্ববিদ্যালয়ের তদন্তে দুর্নীতির প্রমাণ মিলেছে। এ তদন্ত প্রতিবেদন সরকারের উচ্চ পর্যায়ে জমা দেওয়া হয়েছে। কিন্তু দীর্ঘ দিন অতিবাহিত হলেও দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বিষয়টি অমীমাংসিত রয়ে গেছে।

Banglabid

এদিকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে অবমাননা করা হয়েছে বলে অভিযোগ করেন কয়েকজন শিক্ষক।

এ বিষয়ে অভিযোগ করে আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান বলেন, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতি যেভাবে উপস্থাপন করা উচিত ছিলো সেভাবে করা হয়নি। সেখানে বঙ্গবন্ধুকে অবমাননা করা হয়েছে। স্মৃতিস্তম্ভটি নির্মাণেও দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে।

‘‘বিশ্ববিদ্যালয়ের কফিশপ নির্মাণেও তারা লক্ষ লক্ষ টাকার দুর্নীতি করেছেন। সেই কফি হাউজও এখন আর ব্যবহৃত হয় না। এসব দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাই।’’

Reneta

মানববন্ধনে আরও বক্তব্য দেন বাংলা বিভাগের অধ্যাপক সৃজিত সরকার, সমাজকর্ম বিভাগের অধ্যাপক রবিউল ইসলাম, ইতিহাস বিভাগের অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তারেক নুর, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুমাইয়া খানম প্রমুখ।

কর্মসূচি সঞ্চালনা করেন পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলেপমেন্ট বিভাগের অধ্যাপক আব্দুল গনি। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানববন্ধনরাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬

কুন ফায়াকুন’—আল্লাহর এক আদেশেই বদলে যেতে পারে পুরো জীবন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT