চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে ভর্তি পরীক্ষা ২২ ও ২৩ অক্টোবর

সুব্রত গাইন সুব্রত গাইন
৭:৩৮ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৮
শিক্ষা
A A
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, লাল ইটের গেট ও সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ২২ ও ২৩ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৪ জন শিক্ষার্থী।

Banglabid

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২২ অক্টোবর সকাল ৮ থেকে ৯টা পর্যন্ত ইউনিট ‘সি’ এর গ্রুপ-১ রোল নম্বরধারী ও সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ইউনিট ‘সি’ এর গ্রুপ-২ রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ইউনিট ‘ডি’ এর গ্রুপ-১ রোল নম্বরধারী ও দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ইউনিট ‘ডি’ এর গ্রুপ-২ রোল নম্বরধারীদের এবং বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ইউনিট ‘বি’ এর গ্রুপ-১ রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৩ অক্টোবর সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ইউনিট ‘বি’ এর গ্রুপ-২ রোল নম্বরধারী, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ইউনিট ‘ই’ এর গ্রুপ-১, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ইউনিট ‘ই’ এর গ্রুপ-২, দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ইউনিট ‘এ’ এর গ্রুপ-১, বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ইউনিট ‘এ’ এর গ্রুপ-২ রোল নম্বরধারী শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Reneta

এ বছর বিশ্ববিদ্যালয়ের ৫টি ইউনিটে মোট ৪ হাজার ২৭৩টি আসনের বিপরীতে ১ লাখ ৪৭ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে আবেদন সম্পন্ন করেছে। এতে প্রতিটি আসনের বিপরীতে লড়বে ৩৪ জন শিক্ষার্থী। এছাড়া ১০০ টি আসন কোটায় সংরক্ষিত আছে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর খাদেমুল ইসলাম মোল্ল্যা এ তথ্য নিশ্চিত করেন।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://www.ru.ac.bd  পাওয়া যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভর্তি পরীক্ষারাবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেন্দ্রীয় ব্যাংককে মিথ্যা তথ্য দেয় বেশির ভাগ ব্যাংক

পরবর্তী

বাংলাবিদের মঞ্চ মাতাবেন রুনা লায়লা

পরবর্তী

বাংলাবিদের মঞ্চ মাতাবেন রুনা লায়লা

‘সরকার দায়িত্বহীনভাবে পুরো কোটা বাতিল করেছে'

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT