চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতে পিতা গ্রেপ্তার সকালে ছেলের লাশ উদ্ধার

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৬:১০ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
শিশুর মৃতদেহ শোবার ঘরে পড়ে আছে, ঘটনাস্থলে পুলিশ ও পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদক মামলায় রাতে পুলিশের হাতে পিতা গ্রেপ্তার হওয়ার পর সকালে ছেলের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরিবারের মাঝে চলছে শোকের মাতম। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়ার কুষ্টিয়া গ্রামে।

হত্যাকাণ্ডের শিকার কিশোরের নাম মো. বিপ্লব মিয়া (১৫)। তিনি উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের পূর্ব পাড়ার মো. উজ্জ্বল মিয়ার ছেলে। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার ওসি আলম চাঁদ। নিহতের মামা জুয়েল মিয়া জানান, তার ভগ্নিপতী উজ্জ্বল মিয়া স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় বসবাস করেন। বিজয় দিবসের ছুটিতে পরিজন নিয়ে রোববার গ্রামের বাড়িতে আসেন।

মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী উজ্জ্বল মিয়াকে নাগরপুর থানা পুলিশ সোমবার সন্ধ্যায় কাঁচপাই মোড় থেকে গ্রেপ্তার করে। স্বামীর গ্রেপ্তারের খবর শুনে স্ত্রী বীথি আক্তার ছেলে বিপ্লবকে বাড়িতে রেখে ওই রাতে নাগরপুর থানায় স্বামীকে দেখতে যায়। বাড়ি ফেরার পর ছেলে বিপ্লবকে না পেয়ে সম্ভাব্য সব জায়গায় খোঁজ খবর নেওয়ার পর কোন সন্ধান না পেয়ে বাড়ি ফিরে আসে।

Banglabid

পরের দিন সকালে বীথি আক্তার তার স্বামী উজ্জ্বল মিয়াকে মুক্ত করার জন্য টাঙ্গাইল কোর্টে যায়। এদিকে সকালের দিকে ধুবড়িয়ার কুষ্টিয়া বিলের পাশে সরিষা ক্ষেতে ছেলে বিপ্লবের গলা কাটা মরদেহ পরে থাকার খবর পান। পরে ঘটনাস্থলে পৌছে নিহত বিপ্লবের লাশ তার মামা জুয়েল মিয়া শনাক্ত করে।

এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আলম চাঁদ বলেন, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সোমবার রাতে বিপ্লবকে গলা কেটে হত্যা করে। হত্যার পর লাশ কুষ্টিয়া বিলের পাশে নির্জন সরিষা ক্ষেতে ফেলে রেখে যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লাশ উদ্ধার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এত নেতা থাকতে বঙ্গবন্ধুর লাশ পড়ে থাকলো কেন: প্রধানমন্ত্রী

পরবর্তী

বিদেশি নারী ধর্ষণ চেষ্টার অভিযোগে রিসোর্ট মালিকের ভাইসহ দুজন আটক

পরবর্তী
ধর্ষণ

বিদেশি নারী ধর্ষণ চেষ্টার অভিযোগে রিসোর্ট মালিকের ভাইসহ দুজন আটক

কিয়ারা এখন ‘সিঙ্গেল’!

সর্বশেষ

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬

‘ন্যাড়া মাথার’ নয়নতারা নিয়ে যা জানা গেল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্য

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT