চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দুই লাখ ৮৭ হাজার ৯৯১ কোটি টাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ণ ০১, জুন ২০১৭
অর্থনীতি
A A

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ৮৭ হাজার ৯৯১ কোটি টাকা।

এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকার কর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই আয় আসবে মূলত আয়কর, ভ্যাট এবং আমদানি ও রফতানি শুল্ক থেকে।

রাজস্ব আয়ের এই লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী হলেও এনবিআর দায়িত্ব সম্পন্ন করতে সক্ষম হবে বলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আশা প্রকাশ করেছেন।

Banglabid

তিনি বলেন, আগামী অর্থবছরে রাজস্ব প্রশাসনের অটোমেশন, কর অব্যাহতি হ্রাস, কর প্রশাসনের বিস্তৃতি, করের আওতা ও ভিত্তি সম্প্রসারণসহ চলমান সংস্কার কার্যক্রম জোরদার করা হবে। তদুপরি, আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন পুরোপুরি কার্যকর হবে।

ভ্যাট আইনের বাস্তবায়ন রাজস্ব প্রশাসনে উল্লেখযোগ্য গতিশীলতা আনবে। এ প্রেক্ষিতে আমরা আগামী অর্থবছরে মোট ২ লাখ ৮৭ হাজার ৯৯১ কোটি টাকার রাজস্ব সংগ্রহের প্রাক্কলন করেছি।

তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ফি বা রেটসমূহ বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে পুনঃনির্ধারণের যে উদ্যোগ আমরা নিয়েছি তার সুবাদে এবং পরিবীক্ষণ কার্যক্রম জোরদারের প্রেক্ষাপটে প্রাক্কলিত এ রাজস্ব আহরণ করা সম্ভব হবে বলে আশা করছি।

Reneta

এনবিআর-বহির্ভূত কর ব্যবস্থা থেকে ৮ হাজার ৬৬২ কোটি এবং করবহির্ভূত খাত থেকে ৩১ হাজার ১৭৯ কোটি টাকার রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা।এই ঘাটতি ব্যাংক ঋণ, বৈদেশিক ঋণ ও অনুদানের অর্থে মেটানো হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৭-১৮ অর্থবছরের বাজেটজাতীয় বাজেটরাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬

মরদেহ নিয়ে ‘মায়াকান্না’ চান না শবনম

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT