চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী অঞ্চলে প্রতিদিনই বাড়ছে ভারতীয় ধরণের করোনায় শনাক্ত ও মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ০২, জুন ২০২১
- সেমি লিড, স্বাস্থ্য
A A

রাজশাহী অঞ্চলে ভারতীয় ধরণের করোনা রোগী শনাক্ত ও মৃত্যু প্রতিদিনই বাড়ছে। রোববার মুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে করোনা ওয়ার্ডে ৭ জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দ্বিতীয় দফার কঠোর লকডাউন চলছে সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে সর্বশেষ ২৬৬ জনের নমুনা পরীক্ষায় ২১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনা ওয়ার্ডে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭ জনের। তাদের ৩ জন চাঁপাইনবাবগঞ্জের, রাজশাহীর ৩ জন ও নাটোরের একজন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় করোনা ওয়ার্ড ও আইসিইউতে বেড বাড়ানোর কাজ চলছে।

Banglabid

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী আরো বলেন, আইসিইউ আমাদের আগে ১০টা ছিলো। সেখান থেকে এখন আমরা ১৭টিতে উন্নীত করেছি। আমরা বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করে ৭টি ভেন্টিলেটর চালু করেছি।তবে ৩/৪টি ভেন্টিলেটর এখনো দরকার। ২০টার বেশি বেড আমরা আপাতত চালু করতে পারবো না।

এদিকে চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দফার লকডাউন কার্যকরে তৎপর জেলা প্রশাসন। জেলায় ৫৯৩ জন করোনা রোগী চিকিৎসাধীন। করোনা নিয়ন্ত্রণে দূরপাল্লা ও আন্তঃজেলা পরিবহণ বন্ধ রয়েছে। মার্কেট ও দোকানপাটও বন্ধ। তবে সোনা মসজিদ স্থলবন্দরে কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে। স্বাস্থ্যবিধি মেনে চলছে আম বাজারজাতকরণ ও রপ্তানি কার্যক্রম।

যদিও গণমাধ্যমকর্মীরা অভিযোগ করেছেন, চাঁপাইনবাবগঞ্জের করোনা পরিস্থিতির পর্যাপ্ত তথ্য সরবরাহ করছে না জেলা করোনা প্রতিরোধ কমিটি ও সিভিল সার্জন কার্যালয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসরাজশাহী অঞ্চল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা অভিনেত্রী শবনম ফারিয়া

পরবর্তী

এমসি কলেজের অধ্যক্ষ-হোস্টেল সুপারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে রায়

পরবর্তী

এমসি কলেজের অধ্যক্ষ-হোস্টেল সুপারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে রায়

করোনায় আজও ৩৪ জনের মৃত্যু, আক্রান্ত বেড়েছে

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT