চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে রাগ প্রকাশ করা ভালো

নুসরাত শারমিন নুসরাত শারমিন
৭:৫৫ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘রেগে গেলেন তো হেরে গেলেন’-এতদিন এই কথাটি হয়তো অনেকবার শুনেছেন। তাইতো কিভাবে রাগ চেপে রাখতে হয় তার চর্চারও শেষ নেই। কিন্তু মনোবিদরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে রাগও একটি আবেগ। আর এই আবেগ চেপে না রেখে প্রকাশ করে ফেলাই নাকি ভাল। জেনে নিন মনোবিদরা কেন রাগ প্রকাশ করাকে ভাল বলছেন তার কিছু কারণ।

অনুপ্রাণিত করে
রাগ আপনাকে অনুপ্রাণিত করতে পারে। আপনি যা চাইছেন, সেই পথে আপনাকে নিয়ে যেতে পারে আপনার রাগ। তবে এক্ষেত্রে রাগটা অবশ্যই নিজের ওপরে করতে হবে। নিজের ব্যর্থতার ওপরে রাগ করলেই সফলতার পথে এগিয়ে যেতে পারবেন।

হিংস্রতা কমায়
রাগ এবং হিংস্রতা একটি আরেকটির সঙ্গে জড়িত। মানুষ অতিরিক্ত রেগে গেলেই অনেক সময় হিংস্র হয়ে ওঠে। কিন্তু রাগের বহিঃপ্রকাশ হিংস্রতা কমাতেও ভূমিকা রাখে। অনেক ক্ষেত্রে দেখা যায় রাগ চেপে রাখলে মনের ক্ষোভ বাড়তে থাকে। যার ফলাফল হয়ে ভয়ানক। বরং রাগ প্রকাশ করে ফেললেই অনেক হালকা হয়ে যায় মন এবং ভুল বোঝাবোঝির অবসান হয়।

বিরক্তি কমায়
ধরুন আপনি কারও ওপর রেগে আছেন। কিন্তু প্রকাশ করছেন না কিছুতেই। এতে ওই মানুষটির প্রতি আপনার বিরক্তি দিন দিন বাড়তেই থাকে। বরং রাগ প্রকাশ করে ফেললেই বিরক্তিটা কমে যায় এবং সম্পর্কটা সহজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

সম্পর্ক ভাল থাকে
আপনার খুব কাছের মানুষের ওপর যদি আপনি দীর্ঘদিন ধরে রেগে থাকেন এবং রাগ প্রকাশ না করেন, তাহলে সম্পর্কের অবনতি হয়। তার সব কাজেই আপনি বিরক্ত হওয়া শুরু করবেন। তাকে রীতিমতো অসহ্য লাগবে আপনার। ফলে সম্পর্কটা ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। বরং যখন কোনো কিছু নিয়ে রাগ হবে সেটা প্রকাশ করুন। এতে দুজনে মিলে সমাধান খুঁজে বের করতে পারবেন। সম্পর্কটাও থাকবে অটুট।

শরীর ভাল থাকবে
রাগ হলো বিষের মতো। চেপে রাখলে শরীরের ক্ষতি করবে, আর প্রকাশ করলে তা আর ক্ষতি করতে পারবে না। অনেকদিন ধরে রাগ পুষে রাখলে হৃদপিণ্ডের জটিলতা, উচ্চ রক্তচাপ, হজমের সমস্যা, মাথা ব্যথার মতো সমস্যা হতে পারে। একারণে রাগ পুষে না রাখাই বুদ্ধিমানের কাজ। টাইমস অব ইন্ডিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT