চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানে এক কোটি গরীব মানুষ সাশ্রয়ী মূল্যে পাবে ৬টি পণ্য: বাণিজ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাণিজ্যমন্ত্রী রমজানে গরীবদের জন্য পণ্য বিতরণে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশের এক কোটি গরীব মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ, তেল, ডাল, চিনি, খেজুর ও ছোলা এই ৬টি পণ্য সরকার সরবরাহ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা চিন্তা করেছিলাম রমজান মাস উপলক্ষে ৫০ লাখ মানুষকে সাশ্রয়ী মূল্যে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া যায় কি না। সেটা টিসিবির ট্রাকের মাধ্যমে নয়, আগে যেসব গরীব মানুষকে আড়াই হাজার করে টাকা দেওয়া হয়েছিল, তাদেরকে এই সহায়তা করা হবে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ৫০ লাখ নয়, এক কোটি মানুষের জন্য সেই ব্যবস্থা করতে।’

Banglabid

করোনা প্রাদুর্ভাবের কারণে সরকার গরীব ও অসহায় মানুষের তালিকা করে আড়াই হাজার টাকা করে সহায়তা দিয়েছিলো। সাশ্রয়ী মূল্যে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই তালিকা কাজে লাগানো হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে টিপু মুনশি বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি ও কনটেইনারের ভাড়া বেড়ে যাওয়ার কারণে দেশের বাজারে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে কেউ তেল বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সরকার প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের খুচরা মূল্য ১৬৮ টাকা নির্ধারণ করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিসিবি পণ্যবাণিজ্যমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তান সুপার লিগে আজীবন নিষিদ্ধ ফকনার

পরবর্তী

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিনে পরিবর্তন

পরবর্তী
ঢাবি অধিভুক্ত ৭ কলেজের বিভিন্ন ক্যাম্পাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিনে পরিবর্তন

চিত্রনায়ক ইমন শপথ গ্রহণের সময় উপস্থিত জনতা ও সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শপথ নিলেন চিত্রনায়ক ইমন

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯২৫

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT